Dhaka , Wednesday, 27 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

সদরপুরে রাসেল ভাইপার আতঙ্ক- ছয় মাসে ৫ জনের মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:08:01 am, Wednesday, 12 June 2024
  • 102 বার পড়া হয়েছে

শ্বশুর বাড়ী বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন জাকির।।

শিমুল তালুকদার
  
সদরপুর -ফরিদপুর- প্রতিনিধি।।
   
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীর তীর ও চরে বাস করা মানুষের মধ্যে রাসেল ভাইপার -চন্দ্রবোড়া- সাপের আতঙ্কে জেঁকে বসেছে। কৃষক জমির ফসলসহ গবাদি পশুর খাবার সংগ্রহ করতেও ভয় পাচ্ছেন। একের পর এক বিষধর সাপটির দেখা মিলছে উপজেলার নদী তীরবর্তী দিয়াড়া নারিকেল বাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। ইতিমধ্যে চরাঞ্চলে এই সাপের কামড়ে ছয় মাসে ঠান্ডু মাতুব্বর- আনোয়ার শেখ- শুভা মাতুব্বর- জাহিদ ফকির- শেখ আব্দুল্লাহর মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। এদের মধ্যে দুইজন শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক। 
স্থানীয়রা জানান- সদরপুর উপজেলার দিয়াড়া নারিকেল বাড়িয়া ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন নন্দলালপুর- হাওলাদার কান্দি চুঙ্গা কান্দি- হকিয়াতপুর- বিশ্বাস কান্দি- কোটি কান্দি- হালিম মাতুব্বরের কান্দি- জব্বর শিকদার কান্দি ও কুদ্দুস মোল্লার কান্দি চর এলাকার শতাধিক কৃষক জমি চাষ করেন। দিয়াড়া নারিকেল বাড়িয়ার বেশির ভাগ জমি নদীগর্ভে বিলীন হয় প্রতিবার। তাই এই চরে কৃষকেরা ভুট্টা- বাদাম- তিল- আমন ও আউশ ধানের চাষ শুরু করেন। এরি মধ্যে ভুট্টা ঘরে তুলে তিল ও ধানের চাষ করা হয়েছে।
গত শুক্রবার সকালে দুই কৃষকে আমন ধানে কেটে রেখে দেয়। পরে দুপুরে আঁটি বাঁধা সেই ধান তুলতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামরে আক্রান্ত হয়। তাদের দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের দুইজনকে যখন সাপে কামড় দেয় তখন অন্য শ্রমিকরা ধান রেখে চলে যায়। এমনকি ভয়ে গরুর ঘাস কাটতেও আসছেন না অনেকে।
নুরুউদ্দিন সরদার কান্দি এলকার রাজা মল্লিক জানান- গত কয়েক দিনে সে তিনটি রাসেল ভাইপার সাপ দেখতে পেয়েছেন। এছাড়া কয়েকদিন আগে ইউনিয়নের নন্দলালপুর গ্রামের শেখ খবির নামে এক কৃষকও এই সাপ দেখতে পান। রাসেল ভাইপার সাপ দেখেছেন হাওলাদার কান্দির জুয়েল হাওলাদার- নন্দলালপুরের আয়নাল ফকির এবং একই গ্রামের মোশারফ হোসেন। 
দিয়াড়া নারিকেল বাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, চরাঞ্চলজুড়ে রাসেল ভাইপার সাপের কারণে কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কেউ মাঠে যেতে চাচ্ছে না এবং ধান- ভুট্টা কাটতে শ্রমিকও পাচ্ছে না। মাঝেমধ্যে কৃষকরা সাপ দেখে পিটিয়ে মেরে ফেলে মাটিতে পুঁতে ফেলছেন। প্রশাসনিকভাবে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
দিয়াড়া নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন- ইউনিয়নে গত কয়েক মাসে রাসেল ভাইপার সাপের কামড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ৭ জুন শুক্রবার সকালে আরও দুই জনকে রাসেল ভাইপার সাপে দংশন করে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।  চরাঞ্চলের আমার ইউনিয়নের- নন্দলালপুর- হাওলাদার কান্দি- কুদ্দুস মোল্লার কান্দি- হালিম মাতুব্বরের কান্দি- জব্বর শিকদার কান্দি- কাচিকাটা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে। কৃষকরাও আতঙ্কে। আমি বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে গেছি। এ বিষয়ে ইউনিয়নের সকল জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা অব্যাহত আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল বলেন- দিয়াড়া নারিকেল বাড়িয়া ইউনিয়নের রাসেল ভাইপারের কামড়ে যে পাঁচজন মারা গিয়েছে এমন কোন তথ্য আমি পাইনি- পাঁচজনের মধ্যে এই হাসপাতালে কেউ মারা যায়নি। আমাদের হাসপাতালে সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনম ইনজেকশন রয়েছে। 
তিনি আরও বলেন- সাপে কাটা রোগী বা পরিবারের কেউ আতঙ্কিত না হয়ে রোগীকে ওঝার কাছে না নিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে। সাপে কাটার পর সময়মতো চিকিৎসা দিতে পারলে রোগী বেঁচে যাবে। 
সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় বলেন- দিয়াড়া নারিকেল বাড়িয়া ইউনিয়নের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের উপদ্রবের কথা শুনেছি। এ ব্যাপারে কৃষকদের কৃষিকাজ করার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছি ও রাসেল ভাইপার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী বলেন- জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে কাজ শুরু করেছি। ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে প্রথম অবস্থায় চরাঞ্চলে কৃষকদের বিশেষ জুতা -গামবুট- দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

সদরপুরে রাসেল ভাইপার আতঙ্ক- ছয় মাসে ৫ জনের মৃত্যু।।

আপডেট সময় : 05:08:01 am, Wednesday, 12 June 2024