Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান; ইয়াবা সহ আটক – ১ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নিখোঁজের একদিন পর পুকুরে পাওয়া গেল তুহিন সরদারের মরদেহ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার নোয়াখালী বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন দুর্গাপুর তেরী বাজার বড় মসজিদের নতুন আহ্বায়ক কমিটি গঠন রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এবার দেশে মুক্তি পেল ‘মাস্তুল’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে? জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ,‌ নাগরিক সেবা এখন হাতের মুঠোয় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বানভাসি মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন

পাবনায় গৃহবধূর মরদেহ উদ্ধার- পরিবারের দাবি হত্যা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:36:13 pm, Friday, 7 June 2024
  • 118 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।। 

পাবনা প্রতিনিধি।।
  
পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার -০৭ জুন- সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি- তাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে তার শ্বশুড়বাড়ির লোকজন।
  
মৃত গৃহবধূ মিনা খাতুন ওই গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী এবং একই উপজেলার দাঁথিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
  
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেনের সাথে ১১ মাস আগে বিয়ে হয় মিনা খাতুনের। 
  
বিয়ের পর সোহাগের পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
  
সোহাগের বাবা আনোয়ার হোসেন বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মিনা খাতুনের মা-বাবাকে গিয়ে জানান, তাদের মেয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। 
  
তারা তাৎক্ষণিক মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে দেখতে পান মিনা খাতুনের মরদেহ ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় আছে।
  
মিনা খাতুনের মা আনজুয়ারা খাতুন অভিযোগ করে বলেন- আমি মেয়ের শ্বশুড়বাড়ি গিয়ে দেখি লাশ ঘরের মেঝেতে শোয়ানো আছে। বাড়ির লোকজন একবার বলে মেয়েটা খাটের সাথে গলায় ফাঁস নিয়েছে- আরেকবার বলে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়েছে। বিষয়টা রহস্যজনক মনে হচ্ছে।
   
তিনি আরও জানান- বিয়ের পর আমার মেয়ের কাছে শুনেছি, জামাই তার এক বেয়াইনের সাথে পরকীয়া করে। তার মোবাইল ফোনে ওই মেয়ের সাথে জামাইয়ের ঘনিষ্ঠ ছবি ছিল। 
  
আমার মেয়ের সামনে ফোনে বেয়াইনের সাথে কথা বলতো সোহাগ। সেটা নিয়ে মেয়ের সাথে জামাইয়ের মাঝে মধ্যে ঝগড়া হতো। মারধর করতো। আমার মেয়েকে মেরে ফেলে আত্মহত্যা বলে প্রচার করছে। আমার মেয়ের মৃত্যুর বিচার চাই।
  
মিনা খাতুনের স্বামী সোহাগ হোসেন বলেন- আমার কারো সাথে প্রেমের সম্পর্ক নেই। এসব মিথ্যা কথা। রাতে খাবার নিয়ে একটু ঝগড়া হয়েছিল। পরে আমরা ঘুমিয়ে পড়ি। রাত তিনটার দিকে ঘড়ির অ্যালার্ম শুনে ঘুম থেকে জেগে দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলছে মিনা। কেন সে আত্মহত্যা করেছে তা বুঝতে পারছি না।
  
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- সেলিম রেজা বলেন- খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
  
প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান; ইয়াবা সহ আটক – ১

পাবনায় গৃহবধূর মরদেহ উদ্ধার- পরিবারের দাবি হত্যা।।

আপডেট সময় : 02:36:13 pm, Friday, 7 June 2024