Dhaka , Wednesday, 27 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

নানা আয়োজনে ইবিতে বিশ্ব পরিবেশ দিবস পালন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:54:49 am, Wednesday, 5 June 2024
  • 99 বার পড়া হয়েছে

নানা আয়োজনে ইবিতে বিশ্ব পরিবেশ দিবস পালন।।

ইবি প্রতিনিধি।।
আমাদের ভূমি- আমাদের ভবিষ্যৎ- আমরা করবো প্রজন্ম পুনরুদ্ধার’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে -ইবি- বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালিত হয়েছে। বুধবার -০৫ জুন- বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এসময় র‌্যালিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সিালাম- উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান- জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম- বিভাগটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইনজামুল হক সজল- সহকারী অধ্যাপক বিপুল রায় ও আনিসুল কবিরসহ বিভাগটির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।  র‌্যালি শেষে উপাচার্য ও উপ-উপাচার্যসহ অন্যান্য অতিথিরা সেখানে বৃক্ষরোপণ করেন। এরপর ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে বটতলায় অতিথিরা ফিতা কেটে আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন। আলোকচিত্র ও পোস্টার ডিজাইন প্রদর্শনীতে শিক্ষার্থীরা ভূমির অবক্ষয়- পরিবেশ দূষণ- জলবায়ু পরিবর্তনের প্রভাব- সবুজ উদ্যোগ এবং বিপন্ন জীববৈচিত্রের ধরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
পরে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সেমিনার কক্ষে -গ্রীন টক সেমিনার- এর আয়োজন করা হয়। সেমিনারে বিভাগটির সভাপতি ও সহকারী অধ্যাপক ইনজামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান- জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম- জিওগ্রাফি এণ্ড এনভায়রনমেন্ট বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ইফফাত আরা- বিপুল রায় ও আনিসুল কবির।  
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘প্রত্যেক মানুষের পৃথিবীকে আলিঙ্গন করা উচিত। এটি জন্মভূমি তাই প্রকৃতি রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যত পৃথিবী ও প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীকে টিকিয়ে রাখতে পরিবেশ সংরক্ষণে দায়িত্ববোধ বাড়াতে হবে।
এছাড়া পরিবেশ সংরক্ষণের প্রতি শিক্ষার্থীদের সচেতনতা ও দায়িত্ববোধ প্রদর্শনে বিভাগের শিক্ষার্থীদের স্ব-অংশগ্রহণে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয় এবং প্রায় দুই শতাধিক ঔষধি গাছ রোপণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

নানা আয়োজনে ইবিতে বিশ্ব পরিবেশ দিবস পালন।।

আপডেট সময় : 11:54:49 am, Wednesday, 5 June 2024