Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

ইবিতে নগ্ন করে র‌্যাগিং- তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:09:24 pm, Sunday, 2 June 2024
  • 117 বার পড়া হয়েছে

ইবিতে নগ্ন করে র‌্যাগিং- তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- লালন শাহ হলের গণরুমে নবীন ছাত্রকে নগ্ন করে র‌্যাগিংয়ের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঘটনায় অভিযুক্ত তিন শিক্ষার্থীকে এক বছরের -২ সেমিস্টার- জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়া বাকি দুই জনকে শেষ বারের জন্য সতর্ক করা হয়েছে।
রোববার -২ জুন- ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক পাঁচটি অফিস আদেশে এ তথ্য জানা যায়। এর আগে গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের ১৩তম ছাত্রশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাময়িক বহিষ্কৃতরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর প্রামাণিক ও মোহাম্মদ উজ্জ্বল এবং একই বর্ষের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুদ্দাসসির খান কাফি। বহিষ্কৃতরা সকলেই শাখা ছাত্রলীগের কর্মী এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী। অন্যদিকে শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও অর্থনীতি বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম আহমেদ মাসুম এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিসনো আল আসনাওয়ীকে শেষবারের জন্য সতর্ক করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, সাময়িক বহিষ্কৃতদের বিরুদ্ধে কেন চূড়ান্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আগামী সাত কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবর আত্মপক্ষ সমর্থনে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। অন্যদিকে যে দুইজনকে সতর্ক করা হয়েছে তারা ভবিষ্যতে পুনরায় এ ধরনের কর্মকান্ডে জড়িত হলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে মর্মে সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত- গত ৭ ফেব্রুয়ারি ইবির লালন শাহ হলের গণরুমে -১৩৬ নং কক্ষ- এক ছাত্রকে বিবস্ত্র করে রাতভর র‌্যাগিংয়ের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। র‌্যাগিংয়ে ভুক্তভোগীকে লোহার রড দিয়ে পেটানো ও একপর্যায়ে উলঙ্গ করে পর্ণগ্রাফি দেখতে বাধ্য করা হয়। এ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় ও হল কর্তৃপক্ষ। দুই কমিটি কয়েক দফায় ভুক্তভোগী ও অভিযুক্তদের সাক্ষাৎকার নেয়। এতে বহিষ্কৃত তিন শিক্ষার্থীর মধ্যে মুদাচ্ছির খান কাফি ও মোহাম্মদ সাগরের জড়িত থাকার প্রমাণ পায় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। অন্যদিকে হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটির তদন্তে মোহাম্মদ উজ্জলের জড়িত থাকার প্রমাণ মেলে। ঘটনায় ্সরাসরি জড়িতদের বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তির সুপারিশ করে উভয় কমিটি। এছাড়া বাকিদের সংশ্লিষ্টতা কম থাকায় তাদেরকে সতর্ক করার সুপারিশ করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

ইবিতে নগ্ন করে র‌্যাগিং- তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার।।

আপডেট সময় : 12:09:24 pm, Sunday, 2 June 2024