Dhaka , Monday, 6 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার ভাই’ সম্বোধনে ক্ষোভ কুড়িগ্রামের এসিল্যান্ডের, অপমানজনক আচরণের অভিযোগ বর্তমান সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কাজ করছে : প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত অতীত সরকারের ভুলে হামের সংকট, সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ড. জিয়াউদ্দিন হায়দার রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার সাভারের জামগড়ায় পুলিশের ক্যাম্প উদ্বোধন, মাদক-সন্ত্রাস রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র সাঁড়াশি অভিযান: সীমান্ত থেকে কসমেটিকস ও মাদকসহ ৯ লাখ টাকার মালামাল উদ্ধার রূপগঞ্জে ছেলের অত্যাচারের প্রতিবাদে মামলা-পিতার-মাতার মানববন্ধন জ্বালানি সংকটে রাজধানীতে তীব্র ভোগান্তি: পাম্পে দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু বেগমগঞ্জে উপজেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ ; বিক্ষোভ হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু দেশে তেল ও দ্রব্যের দাম বাড়েনি এটি বাংলাদেশ সরকারের সফলতা- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসীদের দুগ্রুপের গোলাগুলিতে ১২ বছরের শিশু গুলিবিদ্ধ প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা:- প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠছে আধুনিক ডিসি পার্ক:- চট্টগ্রাম জেলা প্রশাসক আর্থিক সংকটে পরিবারের কাছে টাকা না পেয়ে কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে  পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন চট্টগ্রামের উন্নয়নে বিএনপির তৃণমূল নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে:- ডা. শাহাদাত হোসেন রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

বেন‌জীরের কয়েক কোটি টাকার সম্পত্তি বান্দরবানে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:37:56 am, Sunday, 2 June 2024
  • 117 বার পড়া হয়েছে

বেন‌জীরের কয়েক কোটি টাকার সম্পত্তি বান্দরবানে।।

কক্সবাজার অফিস।। 
চট্টগ্রামের পার্বত্য বান্দরবানেও বেন‌জীরের কয়েক কোটি টাকার সম্পত্তির হদিস পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে দেশে আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের এই সম্পদের খোঁজ পাওয়া গেছে।
  
অনুসন্ধানে জানা গেছে- বান্দরবা‌নের সুয়ালক মৌজা এবং লামার ডলুছ‌ড়ি মৌজায় বেন‌জীর আহমেদ- তাঁর স্ত্রী ও মেয়ের নামে রয়েছে অন্তত ৮০ একর জায়গ‌া। এর মধ্যে বিভিন্ন ফলজ-ফলদ- মাছের প্রজেক্ট- গরুর খামার ও রেস্টরুমসহ প্রায় ক‌য়েক কো‌টি টাকার সম্প‌ত্তি। যা স্থানীয়‌দের কা‌ছে এস‌পির জায়গা হি‌সেবে প‌রি‌চিত। 
  
এদিকে বেশ কয়েকদিন আগে বান্দরবান সদরের সুয়ালক এলাকায় গিয়ে দেখা যায়- বিশাল এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে মা‌ছের প্রজেক্ট ও গরুর খামার। তার এ জায়গা‌টি যে‌তে সরকারিভা‌বে নির্মাণ করা হ‌য়ে‌ছে রাস্তা। নেয়া হয়েছে বৈদ্যুতিক লাইনও। রয়েছে অবকাশ য‌াপ‌নের জন‌্য দোতলা রেস্টহাউজ। 
  
সেখানে গড়ে তোলা গরুর খামা‌রের দা‌য়ি‌ত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মচারী জানান- এটি বেনজীর আহ‌মে‌দের জায়গা হ‌লেও দেখা শোনার দা‌য়ি‌ত্বে র‌য়ে‌ছে বান্দরবা‌ন পৌর এলাকার ৫ নম্বর ওয়া‌র্ডের মি দো মং মারমার ছে‌লে ও স্বেচ্ছাসেবক লী‌গের সভাপ‌তি মং ওয়াই চিং মারমা। 
  
জায়গার রক্ষণা‌বেক্ষ‌ণের দা‌য়ি‌ত্বে থাকা এক নারী কেয়ারটেকার জানান- এ জায়গা‌টি এস‌পির জায়গা হি‌সে‌বেই প‌রি‌চিত সক‌লের কা‌ছে। ত‌বে কাগজপ‌ত্রে র‌য়ে‌ছে বেন‌জীর আহ‌মেদ- তার স্ত্রী ও কন‌্যার নাম। 
  
জানা গেছে, ২০১৬ সা‌লে বেন‌জীর আহ‌মেদ- তাঁর স্ত্রী জীশান মির্জা ও মে‌য়ে ফারহীন রিশতা বিন‌তে বেনজীরের না‌মে ৩১৪ নম্বর সুয়ালক মৌজায় ৬১৪ নম্বর দা‌গে ও ৩ নম্বর সিটে ২৫ একর জায়গা লিজ নিয়েছিলেন বান্দরবান পৌর এলাকার মধ‌্যমপাড়ার আবুল কা‌শেমের ছে‌লে শাহ জাহা‌নের কাছ থে‌কে। 
  
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন- এসব জায়গায় একসময় অসহায় প‌রিবারের বসবাস থাক‌লেও ক্ষমতার জো‌রে নামমাত্র মূ‌ল্যে জ‌মিগুলো বি‌ক্রি ক‌রতে বাধ‌্য হয়েছে।
  
অভিযোগ আছে- এসব জ‌মি ক্রয় কর‌তে সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন বান্দরবান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক  লীগের সভাপতি মং ওয়াই চিং মারমা। 
  
সরেজমিনে লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছ‌ড়ি মৌজার টংগ ঝি‌রি‌তে গিয়ে দেখা যায়, বেনজীর আহমদের সেখানেও র‌য়ে‌ছে আরো ৫৫ একর জায়গা। যেখানে একসময় অসহায় ও গরিব প‌রিবা‌রের বসবাস ছিল। চাষাবা‌দের মাধ‌্যমে আয়ের একমাত্র উৎস‌ ছিল এ জায়গাগু‌লোই। অথচ এসব অসহায় ও গরিব প‌রিবার‌গু‌লো‌কে টাকার লোভ দেখিয়ে জোরপূর্বক অল্প টাকা দিয়ে উচ্ছেদ করে স‌রে যে‌তে বাধ্য করা হয়।  
  
টংগঝি‌রি পাড়ার সা‌বেক ইউপি সদস্য পাইসা প্রু ত্রিপুরা বলেন, ‘আমার এলাকায় বেনজীর আহ‌মে‌দের ৫৫ একর জায়গা র‌য়ে‌ছে। এ জায়গাগু‌লো‌তে একসময় অসহায় প‌রিবা‌রের বসবাস থাক‌লেও বর্তমানে জায়গাগুলো বেনজীর আহমেদের জায়গা হয়ে গেছে, আর আমরা এখন অসহায়।
  
একই পাড়ার বাসিন্দা এরমনি ত্রিপুরা নামে আরেক ব্যক্তি বলেন, ‘আমরা গরিব মানুষ আর ‘এসপি’ -আইজিপি বেনজির- তাদের অনেক টাকা। তাই বাধ্য হয়ে আমরা জায়গাগুলো ছেড়ে দিয়েছি। কিন্তু জায়গাগুলো হারিয়ে এখন অনেক কষ্টের মধ্যে দিন যাচ্ছে আমাদের।
  
কেউ জান‌তে চাইলে জায়গার ব‌্যাপা‌রে কাউকে মুখ না খোলার জন‌্য প্রতিনিয়ত হুম‌কি আসছে বলেও জানান তিনি।  
  
বান্দরবান সুয়ালক ইউনিয়‌নের চেয়ারম‌্যান উ ক‌্য নু মারমা বলেন- বেনজীর আহ‌মে‌দের সুয়ালক মৌজার মা‌ঝের পাড়ার জায়গাটি জেলা স্বেচ্ছাসেবক লী‌গের সভাপ‌তি মং ওয়াই চিং দেখাশুনা ক‌রে। মা‌ঝে মা‌ঝে একজন এস‌পিও এখা‌নে আসেন। ত‌বে তার নাম জা‌নি না।
  
তিনি আরো বলেন- বেনজীর আহ‌মেদ জায়গাগু‌লো কিভা‌বে নি‌য়ে‌ছেন তা আমি জা‌নি না। তিনি জায়গাগুলো উদ্ধার ক‌রে প্রকৃত ক্ষ‌তিগ্রস্ত‌দের ফি‌রি‌য়ে দেবার দা‌বি জানান সরকা‌রের কা‌ছে।
  
এদিকে- এসব অভিযোগ অস্বীকার ক‌রেছেন স্বেচ্ছ‌াসেবক লী‌গে‌র সভাপ‌তি মং ওয়াই চিং।  তিনি বলেন- সুয়ালকের মা‌ঝের পাড়ায় বেনজীর আহ‌মে‌দের জায়গার পা‌শে আমার কিছু জায়গা আছে। সে সুবা‌দে এক পু‌লিশ কর্মকর্তার অনুরোধে আমি বেনজীর আহ‌মে‌দের জায়গাগু‌লো দেখাশুনা করি। তবে লামার ডলুছ‌ড়ির টংগ ঝি‌রির জায়গা দখলের বিষ‌য়টি অস্বীকার ক‌রে তি‌নি ব‌লেন- ডলুছ‌ড়ি মৌজার জায়গার ব‌্যাপা‌রে আমি কিছু জা‌নিনা।
  
বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজা‌হিদ উদ্দিন বলেন- বান্দরবা‌নে বেনজীর আহ‌মে‌দের লিজের জায়গা যদি থাকে তবে সেটি আমি আসার  আগেই হতে পারে। অভিযোগের বিষয়ে বিস্তা‌রিত খবর নি‌য়ে ব‌্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও

বেন‌জীরের কয়েক কোটি টাকার সম্পত্তি বান্দরবানে।।

আপডেট সময় : 11:37:56 am, Sunday, 2 June 2024