Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ডবলমুরিংয়ে ১৫ আগস্টের আলোচনা সভা: সিইউজে সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদকসহ ১৫ জন আটক বেসরকারিভাবে জ্বালানি আমদানি: প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে, এ বিষয়ে আমাদের কোন আপত্তি নেই: বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব “প্রবাসী পল্লী” নিয়ে সিডিএ চেয়ারম্যান’র সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মতবিনিময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ

ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে-ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:59:47 pm, Friday, 31 May 2024
  • 108 বার পড়া হয়েছে

ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে-ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী।।

ইসলামপুর-জামালপুর

শুক্রবার- ৩১ মে ২০২৪ খ্রিষ্টাব্দ।।

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন- ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে জনগণ উপকৃত হয়। এর ফলে দেশ ও জাতির উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে।

আজ সকালে জামালপুরের ইসলামপুরে পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা মাঠে সোনার তরী সমাজসেবা সংঘ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন- স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। আমাদের মহান সংবিধানে অন্ন- বস্ত্র- বাসস্থান- শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণার বৈপ্লবিক সূচনা হয়েছিল। তিনি জনস্বাস্থ্য ও জনগণের পুষ্টি স্তর উন্নত করার অঙ্গীকার নিয়ে স্বাস্থ্য সেবা উন্নয়নের পরিকল্পনা গ্রহণ  করেছিলেন।

স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার সরকার গঠন করেই দেশের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। পরবর্তীতে ক্ষমতায় এসে বিএনপি নেতৃত্বাধীন সরকার সেগুলো বন্ধ করে দেয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় কমিউনিটি চালু করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দ্বার উন্মোচন করেন। এর ফলে সাধারণ মানুষের হাতের নাগালেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। এই কমিউনিটি ক্লিনিক গুলো থেকে বর্তমানে প্রায় ৩২ ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে।

ধর্মমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে গত দেড় দশকে স্বাস্থ্য অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালগুলোকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এছাড়া ৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালগুলোকে ১০০ শয্যা এবং কোথাও কোথাও ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতের নানামুখী উন্নয়নের ফলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।  বাংলাদেশ এমডিজি’র অভীষ্ট অর্জনে লক্ষণীয় সাফল্য অর্জন করতে পেরেছে। মন্ত্রী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের জন্য সোনার তরী সমাজসেবা সংঘকে ধন্যবাদ জানান এবং অন্যান্য সামাজিক সংগঠনকে এরূপ মহতী উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

সোনার তরী সমাজসেবা সংঘের সভাপতি মোঃ মোরশেদুর রহমান খান মাসুমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যানের মধ্যে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলাম- সহকারি পুলিশ সুপার অভিজিৎ দাস- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক আকন্দ- সন্ধানী স্পেশালাইজড হসপিটাল -প্রা.-লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল ইসলাম রবিউল প্রমুখ বক্তব্য প্রদান করেন।

পরে ধর্মমন্ত্রী নিজের স্বাস্থ্য চেক-আপ মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান

ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়ে থাকে-ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী।।

আপডেট সময় : 02:59:47 pm, Friday, 31 May 2024