Dhaka , Monday, 6 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

নরসিংদীতে ইউপির সাবেক চেয়ারম্যানকে  কুপিয়ে হত্যা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:14:36 am, Wednesday, 29 May 2024
  • 100 বার পড়া হয়েছে

নরসিংদীতে ইউপির সাবেক চেয়ারম্যানকে  কুপিয়ে হত্যা।।

অরবিন্দ রায়

স্টাফ রিপোর্টার।।

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের  সভাপতি মাহাবুবুল হাসান কে  -৪০- সন্ত্রাসীরা  কুপিয়ে হত্যা করেছে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে ২ জন গুলিবিদ্ধ হয়।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে মেহেরপাড়া আওয়ামী লীগ কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে ভগিরথপুর ওবায়দুল্লা টেক্সটাইলের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশ সন্দেহজন ৬ জন কে আটক করেছে।

নিহত মাহবুবুল হাসান ভগিরথপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তাকে বাঁচাতে গিয়ে সাইদ হাসান পাপ্পু ও ফরহাদ নামের দুই জন গুলিবিদ্ধ হন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান- মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে মেহেরপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে  নেতাকর্মীদের সাথে মিটিং শেষে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়িতে যাবার সময় তার সাথে কয়েকজন সমর্থক ছিলেন।
ওবায়দুল্লা টেক্সটাইলের সামনে পৌঁছলে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। ওই সময়
সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলি  ও ককটেল বিস্ফোরন ঘটায়। পরে মাহবুবুল কে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপাতে থাকে। তার মৃত্যু নিশ্চিত করে করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুলি ও ককটেলের শব্দ শোনে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে  নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে  মৃত ঘোষনা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা – আর এম ও-  মাহামুদুল কবির বাশার জানান- মাহাবুবুলের ঘাড়ের পেছনে বড়  ধরনের কাটা ক্ষত ছিল। তার কানের একটি অংশ ও কেটে গেছে। হাসপাতালে আনার পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীর আহম্মেদ জানান- খবর পেয়েছি মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহাবুবুল সহ ৩ জন আহত হয়েছেন। আহত অপর দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো  হয়েছে।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান- সাবেক চেয়ারম্যান মাহাবুবুল কে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন কে আটক করা হয়েছে।

মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহাবুবুল নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও তার সমর্থকরা হাসপাতালে ভীড় করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

নরসিংদীতে ইউপির সাবেক চেয়ারম্যানকে  কুপিয়ে হত্যা।।

আপডেট সময় : 10:14:36 am, Wednesday, 29 May 2024