Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভুল ঠিকানায় আবেদন করে স্বাস্থ্য সহকারী পদে চাকরি পাওয়ার অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:58:04 pm, Saturday, 25 May 2024
  • 134 বার পড়া হয়েছে

ভুল ঠিকানায় আবেদন করে স্বাস্থ্য সহকারী পদে চাকরি পাওয়ার অভিযোগ।।

মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদারীপুরে ভুল ঠিকানা দিয়ে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করে চূড়ান্তভাবে চাকরির সুপারিশ পাওয়ার
অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে । বৈধ প্রার্থী আল আমিন এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন । সিভিল
সার্জন বলছে, ভুল বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে চাকরির সুপারিশ প্রাপ্ত হলে তদন্তসাপেক্ষে ঐ প্রার্থীর
নিয়োগ বাতিল হয়ে যাবে। এদিকে সুপারিশ প্রাপ্ত প্রার্থী সিভিল সার্জন অফিসকে চাকরিতে যোগদান না করার
কথা জানিয়ে দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়- কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মো: নুরুল হকের ছেলে মো: হাসান সাবেক ২ নং
ওয়ার্ডের বাসিন্দা হয়ে সেই তথ্য গোপন করে সাবেক ৩নং ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন।
আবেদন মোতাবেক প্রবেশপত্র পেয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরে চূড়ান্তভাবে
চাকরির সুপারিশ পেয়েছেন।

এদিকে চাকরির বিজ্ঞপ্তিতে বলা আছে- স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের -পুরাতন- জন্য
আবেদন করবেন সে ওয়ার্ডের -পুরাতন- স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী
বাসিন্দাগণ আবেদন করতে পারবেন -এ ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই
আবেদনপত্রে উল্লেখ করতে হবে-। কিন্তু মো: হাসান ২ নং ওয়ার্ডের বাসিন্দা হয়ে আবেদনপত্রে ৩নং ওয়ার্ড
উল্লেখ্য করেছেন ।

অভিযোগকারী আল আমিন খান বলেন-স্থায়ী ঠিকানা গোপন করে চাকরি নেওয়া- যা নিয়োগ বিজ্ঞপ্তিতে
প্রকাশিত শর্তাবলির বহির্ভূত। ভুল ও অসত্য তথ্য প্রদানের কারণে তাহার নিয়োগ বাতিল হওয়ার শামিল। আমি
চাই যোগ্য ও বৈধ প্রার্থীকে নিয়োগ দেওয়া হোক।
ভুল আবেদনের বিষয়ে জানতে চাইলে মো: হাসান বলেন-আমি এলাকায় বেশি থাকি না-তাই জানিও না কোনটি সঠিক,
কোনটি ভুল। আমাকে সিভিল সার্জন অফিস থেকে বৃহস্পতিবার ফোন দিয়েছিল-ফোন রিসিভ করতে না পেরে আমি
তাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছি আমি এই চাকরিতে যোগদান করবো না।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান বলেন-এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি। এ বিষয়ে তদন্ত
সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি বলেন- যদি কেউ ভুল বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে
চাকরির সুপারিশ প্রাপ্ত হয় তাহলে তার নিয়োগ বাতিল হয়ে যাবে।
উল্লেখ্য মাদারীপুর সিভিল সার্জন অফিস থেকে গত ৩ জানুয়ারি ২০২৪ তারিখ স্বাস্থ্য অধিদপ্তর আওতাধীন
শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে । ১৭ মে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে
সদর দপ্তর। এখানে ৯টি পদে মোট ৭২জন চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন। সুপারিশ প্রাপ্তদের ২৩ মে পূর্বাহ্নে
স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টসহ যোগদান করতে বলা হয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

ভুল ঠিকানায় আবেদন করে স্বাস্থ্য সহকারী পদে চাকরি পাওয়ার অভিযোগ।।

আপডেট সময় : 03:58:04 pm, Saturday, 25 May 2024