Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ডবলমুরিংয়ে ১৫ আগস্টের আলোচনা সভা: সিইউজে সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদকসহ ১৫ জন আটক বেসরকারিভাবে জ্বালানি আমদানি: প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে, এ বিষয়ে আমাদের কোন আপত্তি নেই: বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব “প্রবাসী পল্লী” নিয়ে সিডিএ চেয়ারম্যান’র সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মতবিনিময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ

সাভারে জামায়েত নেতার তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:49:17 pm, Saturday, 25 May 2024
  • 154 বার পড়া হয়েছে

সাভারে জামায়েত নেতার তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি।।

মামুন মোল্লা
  
সাভার-ঢাকা।।
  
ঢাকার সাভারে পলাতক এক জামায়েত নেতার তথ্য চাওয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাভার প্রতিনিধি মোঃ ওমর ফারুককে জেলে পাঠানোর হুমকির অভিযোগ উঠেছে পোশাক কারখানা একেএইচ নিটিং এন্ড ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেমের বিরুদ্ধে । এছাড়া ওই প্রতিষ্ঠানের সহকারী ব্যাবস্থাপক -নিরাপত্তা- রাফীও উপস্থিত সাংবাদিকদের সাথে অসদাচরণ করে দেখে নেয়ার হুমকি প্রদান করেন। এঘটনায় শনিবার -২৪ মে- রাতে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি -জিডি নং-১৮০২- দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ ওমর ফারুক।
এর আগে মঙ্গলবার -২১ মে- দুপুরে ফুলবাড়ীয়া বাজার এলাকার একেএইচ নিটিং এন্ড ডাইং লিমিটেড কারখানায় আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আবুল বাশারের তথ্য চাইতে গেলে এ হুমকি দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক -অপারেশন- নয়ন কারকুন বলেন- সাংবাদিককে হুমকির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এবিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত ওই ব্যবসায়ীর নাম আবুল কাশেম। তিনি একেএইচ গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক। সাংবাদিককে হুমকির বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কলটি রিসিভ করেননি।
তবে দেশ রূপান্তরের সাংবাদিক ওমর ফারুকের সাথে হওয়া ৩ মিনিট ৪৫ সেকেন্ডের একটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এবিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক বলেন- সাভারের চাপাইন এলাকার হাসান মন্ডল নামে এক ব্যক্তি ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয় জামায়াত নেতা আবুল বাশার একেএইচ নিটিং এন্ড ডায়িং কারখানায় চাকুরির সুবাদে তেঁতুলঝোড়া ইউনিয়নের স্থানীয় বিএনপি ও জামায়ত নেতাদের নিয়ে কারখানাটির ভিতরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি তার নিজ বাসভবনে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন। আবুল বাশার ও আবুল খায়ের দুই ভাই নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য ও নাশকতামূলক কর্মকান্ডের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। বর্তমানে তারা সাভারে এসে আত্মগোপন করেছেন। এসব অভিযোগের বিষয়ে জানতে রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত একেএইচ নিটিং এন্ড ডায়িং লিমিটেড কারখানার সামনে গেলে কারখানার সহকারী ব্যবস্থাপক রাফি আমাকে এবং আমার সহকর্মীদের সাথে অসদাচরণ ও দেখে নেয়ার হুমকি প্রদান করেন। 
পরে বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থপনা পরিচালক মোঃ আবুল কাশেমের কাছে জানতে চাইলে তিনিও মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেন এবং নিজেকে ক্ষমতাবান দাবি করে সাভার থানার ওসির কাছ থেকে তার সম্পর্কে জেনে নিতে বলেন। এসব কথপোকথনের অডিও রেকর্ডটি আমার কাছে সংরক্ষিত রয়েছে।
এ ঘটনায় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য বলেন- তথ্য জানতে চেয়ে প্রশ্ন করার কারণে সাংবাদিককে হুমকি- ভয় দেখানো এবং হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাভার প্রেসক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 
এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক -এসআই- মওদুদ কামাল বলেন, সাংবাদিককে হুমকির ঘটনায় দায়ের হওয়া সাধারণ ডায়েরি -জিডি- তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান

সাভারে জামায়েত নেতার তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি।।

আপডেট সময় : 12:49:17 pm, Saturday, 25 May 2024