Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ডবলমুরিংয়ে ১৫ আগস্টের আলোচনা সভা: সিইউজে সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদকসহ ১৫ জন আটক বেসরকারিভাবে জ্বালানি আমদানি: প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে, এ বিষয়ে আমাদের কোন আপত্তি নেই: বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব “প্রবাসী পল্লী” নিয়ে সিডিএ চেয়ারম্যান’র সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মতবিনিময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ চা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নে বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

ইবিতে আটকে গেল শিক্ষকদের প্রমোশন- শাপলার অসন্তোষ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:48:30 am, Monday, 20 May 2024
  • 94 বার পড়া হয়েছে

ইবিতে আটকে গেল শিক্ষকদের প্রমোশন- শাপলার অসন্তোষ।।

ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল অনুষ্ঠিত হওয়া সিন্ডিকেটে বিভিন্ন পদের নিয়োগ ও শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে কোনো আলোচনা ও সিদ্ধান্ত হয়নি। নিয়োগ নিয়ে সন্তুষ্ট থাকলেও শিক্ষকদের প্রমোশন আটকে যাওয়ায় চরম ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। সোমবার দুপুরে পদোন্নতি চূড়ান্তকরণ না করার প্রতিবাদসহ কয়েক দফা দাবি নিয়ে উপ-উপাচার্যের সাথে সাক্ষাৎ করে সংগঠনটির শিক্ষকদের একাংশ। এসময় দ্রুত সময়ের মধ্যে প্রশাসনকে দাবি মেনে নেওয়ার আহবান জানান তারা।

জানা যায়, গতকাল রবিবার -১৯ মে- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৬৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মূল আলোচ্যসূচিতে না থাকলেও টেবিল এজেন্ডা হিসেবে বিভিন্ন পদের নিয়োগ ও শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি চূড়ান্তকরণ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিলো। কিন্তু পূর্ব নির্ধারিত মূল আলোচ্যসূচিতে না থাকায় সিন্ডিকেট সদস্যদের বিরোধিতার মুখে এই দুই বিষয়ে কোনো প্রকার আলোচনা ছাড়াই সভা শেষ হয়।

এ নিয়ে বেলা ১২টায় উপাচার্যের সাথে দেখা করতে গেলে উপাচার্য না থাকায় উপ-উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন তারা। তাদের প্রধান দাবিগুলো হলো- ঈদের আগে সকল শিক্ষকদের পরীক্ষার বিল পরিশোধ করা, গতকাল অনুষ্ঠিত হওয়া সিন্ডিকেটেই শিক্ষকদের পদোন্নতি চূড়ান্তকরণ, উপাচার্র্যের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ নিষ্পত্তিকরণের পরই বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ চালু করা। এসময় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন- সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন, সদস্য অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, মাহবুবুর রহমান ও শেলীনা নাসরিনসহ ১০-১৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

বিষয়টি নিয়ে শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন- আমরা আমাদের দাবি জানিয়ে এসেছি। দ্রুত সময়ের মধ্যে দাবিগুলোর বাস্তবায়ন দেখতে চাই।

সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, প্রমোশন বোর্ড সভার রুটিন ওয়ার্ক। সে বিষয়ে কেন সিদ্ধান্ত নেওয়া হয়নি? আমরা মনে করি এটা প্রতিহিংসা পরায়ণমূলক আচরণ। এ প্রশাসন তার সার্বজনীনতা হারিয়েছে। আমরা আমাদের দাবিগুলো উপ-উপাচার্যকে জানিয়েছি। বিষয়টি তিনি উপাচার্যকে জানাবেন বলেছেন।
  
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, পদোন্নতির বিষয়টি অতিরিক্ত এজেন্ডা হওয়ায় সিদ্ধান্ত হয় নি। এটা পুনরায় রেগুলার এজেন্ডা হয়ে সিন্ডিকেটে উত্থাপন হলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া তাদের দাবিদাওয়া গুলো উপাচার্যকে জানানোর জন্য বলা হয়েছিল। আমি উপাচার্যকে জানিয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ

ইবিতে আটকে গেল শিক্ষকদের প্রমোশন- শাপলার অসন্তোষ।।

আপডেট সময় : 11:48:30 am, Monday, 20 May 2024