Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ডবলমুরিংয়ে ১৫ আগস্টের আলোচনা সভা: সিইউজে সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদকসহ ১৫ জন আটক বেসরকারিভাবে জ্বালানি আমদানি: প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে, এ বিষয়ে আমাদের কোন আপত্তি নেই: বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব “প্রবাসী পল্লী” নিয়ে সিডিএ চেয়ারম্যান’র সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মতবিনিময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ চা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নে বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ইবির সিন্ডিকেট- বিরোধিতার মুখে ভণ্ডুল নিয়োগ-পদোন্নতি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:31:19 am, Monday, 20 May 2024
  • 114 বার পড়া হয়েছে

ইবির সিন্ডিকেট- বিরোধিতার মুখে ভণ্ডুল নিয়োগ-পদোন্নতি।।

ইবি প্রতিনিধি।।
দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- প্রকৌশলী- অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদের নিয়োগ। রোববার -১৯ মে- বিকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৬৩তম সিন্ডিকেট সভায় টেবিল এজেন্ডা হিসেবে এসব পদের নিয়োগ ও শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি চূড়ান্তকরণ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিলো। কিন্তু পূর্ব নির্ধারিত আলোচ্যসূচিতে না থাকায় সিন্ডিকেট সদস্যদের বিরোধিতার মুখে এই দুই বিষয়ে কোনো প্রকার আলোচনা ছাড়াই সিন্ডিকেট সভা শেষ হয়েছে বলে জানা গেছে।
  
সিন্ডিকেট সভা সূত্রে জানা যায়, পূর্বে সিন্ডিকেট সদস্যদের দেওয়া চিঠিতে নিয়োগ ও প্রমোশন বোর্ডের বিষয়টি এজেন্ডায় উল্লেখ ছিলো না। তাই সভায় টেবিল এজেন্ডা হিসেবে বিষয়গুলো উত্থাপন করা হলেও আলোচ্যসূচির বাইরে হওয়ায় উপস্থিত সিন্ডিকেট সদস্যরা এর বিরোধিতা করেন। ফলে আলোচ্যসূচির বাইরে সভায় আর কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। 
  
অন্যদিকে সভায় বিশ্ববিদ্যালয়ের মেগাপ্রকল্পে সোয়া ছয় কোটি টাকার অনিয়মের অভিযোগের তদন্ত প্রতিবেদন খোলা হয় বলে জানা যায়। প্রতিবেদনে অভিযুক্তদের শাস্তির সুপারিশে নির্ধারিত ধারা উল্লেখ না থাকায় সে বিষয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শাস্তির ধরণ অনুযায়ী ধারা উল্লেখ করতে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দীর্ঘদিন ছুটিতে থাকা পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেনকে এক মাসের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। না করলে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। 
  
এর আগে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নয়ন বোর্ড অনুষ্ঠিত হয়। এছাড়া সর্বশেষ বিভিন্ন পদে ১৩ জনের -প্রকৌশলী- অফিস সহকারী- মালি ও পরিচ্ছন্নতাকর্মী- নিয়োগের সুপারিশ করে নিয়োগ নির্বাচনী বোর্ড। এসব বিষয় সিন্ডিকেট সভায় চূড়ান্ত হওয়ার কথা ছিলো। 
  
এদিকে সম্প্রতি ইউজিসি তদন্ত প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে। এর পরপর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি নিয়োগ বোর্ড স্থগিত করা হয়। নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগের মাঝেই ফের সিন্ডিকেটে নিয়োগ চূড়ান্তরণের বিষয়টি নিয়ে ক্যাম্পাসে সমালোচনার সৃষ্টি হয়। সচেতন শিক্ষক-কর্মকর্তারা উপাচার্যের নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ স্থগিত রাখার দাবি জানান। সর্বশেষ গতকাল দুপুরে এ দাবিতে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম একটি বিবৃতি প্রদান করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

ইবির সিন্ডিকেট- বিরোধিতার মুখে ভণ্ডুল নিয়োগ-পদোন্নতি।।

আপডেট সময় : 07:31:19 am, Monday, 20 May 2024