Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচনী মিছিলে জীবন্ত ঘোড়া ব্যবহার করায় সেই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:54 am, Sunday, 19 May 2024
  • 159 বার পড়া হয়েছে

নির্বাচনী মিছিলে জীবন্ত ঘোড়া ব্যবহার করায় সেই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ।। 

শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুর জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী মিছিলে জীবন্ত ঘোড়া ব্যবহার করায় চেয়ারম্যান প্রার্থী এস এম আমিনুল ইসলামকে শোকজ করা হয়েছে। 
শনিবার -১৮-মে- বিকেলে ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠান নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক -সার্বিক- সাইফুদ্দিন গিয়াস।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে শরীয়তপুর জাজিরা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম। ২ মে প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণা শুরু করেন তিনি ও তার সমর্থকরা। শুক্রবার বিকেল ৫টার দিকে তার পক্ষে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে একটি জীবন্ত ঘোড়া নিয়ে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর ভাটকুল বাজার এলাকায় মিছিল বের করেন তার সমর্থকরা। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তার নজরে আসলে শনিবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী এস এম আমিনুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। আগামী তিন কার্য দিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ওই প্রার্থীকে জবাব দেয়ার জন্য নোটিশে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক -সার্বিক- সাইফুদ্দিন গিয়াস বলেন, চেয়ারম্যান প্রার্থী এস এম আমিনুল ইসলামের সমর্থকরা জীবন্ত প্রতীক ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। বিষয়টি আমাদের নজরে আসলে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- সে বিষয়েও তাকে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

নির্বাচনী মিছিলে জীবন্ত ঘোড়া ব্যবহার করায় সেই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ।।

আপডেট সময় : 08:33:54 am, Sunday, 19 May 2024