Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

ইবির প্রথম বাসটি ভাস্কর্য রূপে সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:51:16 am, Tuesday, 14 May 2024
  • 116 বার পড়া হয়েছে

ইবির প্রথম বাসটি ভাস্কর্য রূপে সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের।।

ইবি প্রতিনিধি।।
অনেকদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে অকেজো অবস্থায় পড়ে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- পরিবহন পুলে যুক্ত হওয়া প্রথম বাস -কুষ্টিয়া চ ০০১-। মেরামত করে বাসটি সচল করা হলেও তা লাভজনক হবে না বিধায় এটি নিলামে বিক্রির বিষয়ে ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নিলামে বিক্রির পরিবর্তে বাসটিকে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হিসেবে প্রধান ফটকের সামনে ভাস্কর্যের মত করে সংরক্ষণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। 
এ নিয়ে মঙ্গলবার -১৪ মে- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ৩০০ সাধারণ শিক্ষার্থীর গণসাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছেন তারা। বেলা ১২টায় উপাচার্যের পক্ষ থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া স্মারকলিপিটি গ্রহণ করেন।
  
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বাসটি অনেকদিন আগে থেকেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা যতদূর জানি- বাসটি নিলামে বিক্রি করা হবে। কিন্ত এই বাসটির সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জড়িয়ে রয়েছে। এ ধরণের ঐতিহ্য সংরক্ষণ আমরা বিভিন্ন স্থানে দেখতে পাই। তাই এই বাসটি যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে ভাস্কর্যের মত করে স্থাপন করা হয় তাহলে এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি নতুন স্থাপনা হিসেবে যুক্ত হবে এবং প্রথম বাস হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে বাসটি।
  
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বাসটি সংরক্ষণ করা হলে তা বিশ্ববিদ্যালয়ে একটা স্মৃতি হয়ে থাকবে। তবে পুরাতন বাস নিলামে দেওয়া হলে রেফারেন্সে ইউজিসি থেকে নতুন বাস পাওয়া যাবে। এক্ষেত্রে সংরক্ষণ করলে আমরা নতুন বাস পাবো না। এখন বিষয়টি প্রশাসন সিদ্ধান্ত নিলে সংরক্ষণ করা হবে।
  
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, প্রতিনিয়ত আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহনগুলোতে শিক্ষার্থীদের চাপ বাড়ছে। এতে করে পরিবহন পুলে যুক্ত করতে নতুন বাস কেনা জরুরী হয়ে উঠেছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের যেসব বাসগুলো অচল হয়ে যায় সেগুলো একটি প্রক্রিয়ার মাধমে সরকারের কাছে হস্তান্তর করলে নতুন আরেক বাস কেনার অনুমতি পাওয়া যায়। আমরা যদি এটিকে বিশ্ববিদ্যালয়ে স্থাপনা হিসেবে রেখে দিই তাহলে এই বাসটির বিনিময়ে আমরা নতুন বাস পাবো না। সেক্ষেত্রে আমাদের পরিবহন পুলে একটি বাস কম থাকবে। 
  
তিনি আরও বলেন, বাসটিকে স্থাপনা হিসেবে বিশ্ববিদ্যালয়ে রাখতে চাইলে এটার জন্য জায়গা বরাদ্দ ও সংরক্ষন করারও একটি বিষয় থাকে। তবে শিক্ষার্থীদের স্মারকলিপিটি হাতে পেয়েছি। এটি শীঘ্রই উপাচার্যের কাছে হস্তান্তর করা হবে। পরে আলোচনা করে এ বিষয়ে তিনিই সিদ্ধান্ত নিবেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

ইবির প্রথম বাসটি ভাস্কর্য রূপে সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের।।

আপডেট সময় : 11:51:16 am, Tuesday, 14 May 2024