Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

সদরপুরে মাথা উঁচু করে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:14:58 am, Tuesday, 14 May 2024
  • 119 বার পড়া হয়েছে

সদরপুরে মাথা উঁচু করে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।।

শিমুল তালুকদার
সদরপুর প্রতিনিধি।।
ফরিদপুরের সদরপুরে গত এক সপ্তাহের বৃষ্টিতে তরতাজা হয়ে উঠেছে ক্ষেতের পাট গাছ। বর্তমানে মাথা উঁচু করে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।  চলতি মৌসুমে তীব্র তাপ প্রবাহের মধ্যে দু’তিন ইঞ্চি লিকলিকে পাটগাছ নিয়ে বেশ চিন্তিত ছিলেন  চাষিরা। পাটগাছের প্রাণ ফিরে পাওয়ায় কৃষকেরা ভাল ফলনের স্বপ্ন দেখছেন।  গত বছর মৌসুম শেষে খাল বিল জলাধারে পানি স্বল্পতা থাকায় এবং বাজারে দাম পড়তি থাকায় পাটে লাভ করতে পারেন নি তবে পাটকাঠি থেকে কিছুটা খরচ উঠাতে পেরেছেন বলে জানিয়েছেন চাষিরা।  
উপজেলা কৃষি অফিস জানিয়েছে- এবারে ৭০০৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। পাটচাষিদের কে সার- বীজ ও কীটনাশক দেয়া হয়েছে। এবং সময় সময় পরামর্শ দেয়া হয়েছে। 
  
উপজেলার বিভিন্ন গ্রামের পাটক্ষেত পরিচর্যারত কয়েকজন পাট চাষির সাথে সরাসরি কথা হয়। সেলিম মোল্লা এবার ৪ বিঘা জমিতে- বাবলু ৫ বিঘা- মহিউল দেড় বিঘা ও সেলিম মোল্লা ১ বিঘা জমিতে পাট চাষ করেছেন। এবারে বৃষ্টি সঠিক সময়ে হওয়ায় সেচ খরচ বেঁচে যাবে বলে জানিয়েছেন তারা। তারা আরও বলেন- গতবারের মত এবারও মৌসুম শেষে খালে পানি না থাকলে আমাদের খরচ অনেক বেড়ে যাবে। পাটের ভাল আঁশ পেতে পরিষ্কার পানির দরকার আর বাজারে ভাল দাম না পেলে কষ্টই বৃথা যাবে।    
  
উপজেলার সাড়ে সাত রশি বাজারের ফড়িয়া পরিতোষ সাহা জানান- পাটকলগুলোর চাহিদা থাকলে দাম বাড়ে। তবে ভাল পাটের দাম সবসময়ই ভাল। 
  
উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানালেন- সরকারি নির্দেশনায় ১৮ টি পণ্যে পাটজাত দ্রব্যাদি ব্যবহার করতে হবে সেখানে প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ। আশা করি কৃষকেরা এবার ভাল দাম পাবেন।  
  
উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেছেন- বৃষ্টি পাওয়ায় ক্ষেতের পাট তরতাজা হয়েছে। আশা করি- পাটের ভাল ফলন হবে এবং কৃষকেরা লাভবান হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

সদরপুরে মাথা উঁচু করে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।।

আপডেট সময় : 09:14:58 am, Tuesday, 14 May 2024