Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

নির্মাণের এক মাসেই কোটি টাকার সড়ক ভেঙ্গে যাচ্ছে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:08:47 pm, Monday, 13 May 2024
  • 154 বার পড়া হয়েছে

নির্মাণের এক মাসেই কোটি টাকার সড়ক ভেঙ্গে যাচ্ছে।।

মাদারীপুর জেলা প্রতিনিধি।।

মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় সড়ক নির্মাণের এক মাসের মধ্যে ফাটল দেখা দিয়েছে। দুই
কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক এখন এজিং ভেঙে হুমকির মুখে পড়েছে নির্মাণাধীন সাড়ে ৩ কিলোমিটার সড়ক।
এতে করে রাষ্ট্রী সম্পদ নষ্ট হচ্ছে।

মাদারীপুর সদর উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে- মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর লঞ্চঘাট থেকে
জাফরাবাদ সড়কের সাড়ে ৩ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয় এডিপির অর্থায়নে এক মাস আগে। এ সড়কের
নির্মাণের ব্যয় ধরা হয় প্রায় দুই কোটি টাকা।সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার এক মাসের মধ্যে সড়কের
বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। সামান্য বৃষ্টিতেই কোনও কোনও জাগায় কার্পেটিং উঠে এজিং ভেঙে গেছে।
কাজে নিম্নমানের ইট- খোয়া- পাথর- বালু ব্যবহার করার কারণে বিভিন্ন স্থানে সড়ক উঁচু নষ্ট হয়ে দেবে গেছে
এমন অভিযোগ স্থানীয়দের। এছাড়াও পাকা সড়কের দুই পাশে কমপক্ষে ৩ ফুট মাটি থাকার কথা, কিন্তু সেখানে
নেই। অথচ অধিকাংশ সড়কেই মানা হয়নি এই নিয়ম।
সরেজমিন দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশের এজিং ভেঙে সেটা খালের ভেতরে চলে গেছে। নাম প্রকাশে
অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, কয়েক দিন আগে একটি ট্রাক গেছে। সেই ট্রাকের চাকায় সড়কের
বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে। সড়ক নির্মাণের এক মাসের মধ্যেই ভেঙ্গে গেছে। মূলত নিম্নমানের কাজের
কারণেই ভেঙ্গে গেছে।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন- কয়েকদিন আগে নির্মাণ করছে সড়ক অথচ এখনই ভেঙ্গে গেছে।
বিষয়টি খুবই দুঃখজনক। কর্তৃপক্ষের উচিত তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া। এভাবে
রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা ঠিক নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন- সড়ক নির্মাণের কয়েকদিন পর বিভিন্ন স্থান গর্ত হয়ে
দেবে গেছে। অনেক স্থান উঁচু নীচু হয়ে গেছে। কাজ করার সময় ঠিকাদার সঠিক নিয়মে ইট বালু ব্যবহার
করেননি। পুরাতন ইট তুলে তার ওপরে বিটুমিন -পিচ- ঢেলে রোলার দিয়ে ঠিকমতো সমান না করেই কার্পেটিং
করায় রাস্তার এই অবস্থা হয়েছে।
সড়কের ঠিকাদার মো. খোকন এই বিষয় কথা বলতে রাজি হননি। তিনি উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ
বলতে বলেন।

এলজিইডির মাদারীপুর সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন জানান- যে-সব স্থানে ভেঙ্গে গেছে সেখানে
মাটি ফেলে মেরামত করা হবে। নিম্ন মানের কাজের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

নির্মাণের এক মাসেই কোটি টাকার সড়ক ভেঙ্গে যাচ্ছে।।

আপডেট সময় : 02:08:47 pm, Monday, 13 May 2024