Dhaka , Friday, 17 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

তারাকান্দায় সরকারি গাছ কর্তনের অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:36:32 am, Sunday, 12 May 2024
  • 134 বার পড়া হয়েছে

তারাকান্দায় সরকারি গাছ কর্তনের অভিযোগ।।

ফজলে এলাহি ঢালী-ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দায় আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের সরকারি দুটি রেইনট্রি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় করাতকলের জনৈক ব্যবসায়ীর মাধ্যমে গাছগুলো বিক্রয় করার চেষ্ঠা করেছেন উপজেলার কাকনী ইউনিয়নের দাদরা গ্রামের মৃত আঃ লতিফের পুত্র লুৎফর রহমান হেলাল -৬২-ও রেজাউল করিম খোকন-৫৫- নামের দুই ভাই।খবর পেয়ে গাছগুলো বিক্রয় করা থেকে দুইভাইকে নিবৃত করেছেন উপজেলা সহকারী কমিশনার-ভূমি-ফাহমিদা সুলতানা।

জানাগেছে- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদরা গ্রামে ব্রিটিশ আমলে নির্মীত বাবুর বাড়ী নামে খ্যাত দৃষ্টিনন্দন স্থাপত্য শিল্পের অংশ হয়ে উঠা ইন্দুভূষণ ও বিদূভূষণ নামের দুইভাইয়ের বাড়িটি অর্পিত সম্পত্তির-ক গেজেটের- অন্তর্ভূক্ত করে সরকার।সেই বাড়িটি ইজারা নিয়ে বসবাস করছেন লুৎফর রহমান হেলাল ও রেজাউল করিম খোকন নামের দুইভাই।বাড়িটির পিছনের অংশে থাকা প্রাচীন আমলের একটি পুকুরের পাড়ে বেড়ে উঠা দুটি রেইনট্রি গাছ ৩ দিন আগে বিক্রি করে দেন তারা।

সরেজমিন পরিদর্শন শেষে দেখা গেছে- ইতিমধ্যে গাছদুটির একটিকে কেটে ফেলা হয়েছে অপরটিও ডালপালা ছেটে ফেলার পর  অর্ধেক কেটে রাখা হয়েছে।উপজেলা সহকারী কমিশনারের বাধার কারণে বিক্রয় করা সম্ভব হয়নি গাছগুলো।

এ বিষয়ে কাকনী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নূর মোহাম্মদ ইকবাল জানান,তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার -ভূমি-ফাহমিদা সুলতানার নির্দেশে গাছদুটি কাটতে অভিযুক্তদের নিবৃত করেছি আমরা।যদিও প্রাচীন আমলের বাড়িটিসহ ২ একর ৬০ শতাংশ জমি হেলাল ও খোকন নামের দুইভাই লিজ নিয়ে বসবাস করছেন।তথাপি এটি অর্পিত সম্পত্তির(ক গেজেটের)অংশ হওয়ায় তারা কোনভাবেই গাছ দুটি কাটতে পারেননা।এতে আইনি বাধ্যবাধকতা রয়েছে।গতকাল শনিবার এসিল্যান্ড মহোদয়ের নির্দেশে গাছদুটি কাটার কাজ বন্ধ করা হয়েছে।

তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার -ভূমি-ফাহমিদা সুলতানা জানান,স্থানীয় সূত্রের বরাতে খবর পেয়ে গাছগুলো বিক্রয় করতে তাদের নিষেধ করা হয়েছে।গাছের কর্তিত অংশ জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত হেলাল ও খোকন ভাইদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।তবে বাড়িটিতে থাকা রেজাউল করিম খোকনের ছেলে আবু রায়হান-২৬- বলেন-এই গাছ দুটি আমার বাবা লাগিয়েছেন।এবছরের ইজারার টাকা পরিশোধের জন্য গাছদুটি বিক্রয় করা হয়েছে।আমার জেঠা(লুৎফর রহমান হেলাল- অসুস্থ থাকায় বাবা জেঠার চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন।উনারা ভালো বলতে পারবেন।

উল্লেখ্য যে,তারাকান্দার কাকনী ইউনিয়নের দাদরা গ্রামে অবস্থিত বাড়িটি ব্রিটিশ আমলে তৈরী একটি অনিন্দ্য সুন্দর স্থাপত্য শিল্পের অংশ।একসময় ইন্দুভূষণ ও বিধূভূষণ নামের দুইভাই এখানে বসবাস করতেন।মুক্তিযুদ্ধের সময় তারা ভারতে চলে যান।তৎকালীন সময়ে ইন্দুভূষণ ডাক্তার এবং বিধূভূষণ চেয়ারম্যান ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

তারাকান্দায় সরকারি গাছ কর্তনের অভিযোগ।।

আপডেট সময় : 10:36:32 am, Sunday, 12 May 2024