Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

তিতাসে জোর পূর্বক প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:10:27 am, Saturday, 11 May 2024
  • 147 বার পড়া হয়েছে

তিতাসে জোর পূর্বক প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা অভিযোগ।।

তিতাস-কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে জোর পূর্বক প্রবাসীর  বসতবাড়ি দখলের চেষ্টা অভিযোগ উঠেছে   প্রভাবশালী আবু মিয়া ও তার ছেলে নাজমুল হাসানের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের আলীরগাঁও গ্রামের মালোশিয়া প্রবাসী মো.মঙ্গল মিয়ার বাড়িতে।সরজমিনে গিয়ে দেখা যায়-ওই বাড়িতে কোন পুরুষ নেই।ওই বাড়িতে শুধু তিনজন নারী বসবাস করছে।এমন সুযোগ পেয়েই মালোশিয়া প্রবাসী মঙ্গল মিয়ার বাড়িতে  কাটা ও জালের বেড়া দিয়ে তার ৯ শতাংশ ভূমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আবু মিয়া ও তার ছেলে নাজমুল হাসান।
এই অবস্থায় মালোশিয়া প্রবাসী মঙ্গল মিয়ার স্ত্রী রেহেনা বেগম গত শুক্রবার সকালে ঘর থেকে বের হতে না পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে এরপরই তিতাস থানা পুলিশ উদ্ধার করে ওই ভুক্তভোগী পরিবারকে।আরও জানা যায়,নিরীহ ওই প্রবাসীর স্ত্রী-পুত্রবধূসহ তার মেয়ে বসতবাড়ী ও ভূমিতে বসবাস করলে তাদেরকে প্রায় সময় মারধর করাসহ হত্যার হুমকি দিয়ে আসছে আবু মিয়া ও তার পরিবারের লোকজন।এই ঘটনার বিষয়ে প্রবাসীর স্ত্রী ভূক্তভোগী রেহেনা বেগম-৪৫- বলেন-আমার স্বামী ও ছেলে প্রবাসে থাকে। আমার স্বামী ৫ শতাংশ ভূমি আবু মিয়ার কাছে বিক্রি করেছে। কিন্তু আমার স্বামী দেশে না থাকায় এই সুযোগে একই গ্রামের আম্বর আলীর ছেলে আবু মিয়া-৫০- তার স্ত্রী নাজমা বেগম -৪০-তার ছেলে নাজমুল হাসান -২০- বড় ছেলে ইসমাইলের স্ত্রী রুনা আক্তার -২৫- আমাদের বসতবাড়ির ৯ শতাংশ ভূমি জোর পূর্বক দখলে নিতে বসতবাড়িতে কাটা ও জালের বেড়া দিয়ে আমাদেরকে ঘর বন্ধী করে  রাখে। আমরা ঘর থেকে বের হতে চাইলে তারা আমাদের উপর কয়েকবার হামলা চালায়।
তখন আমরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে তিতাস থানা পুলিশ এসে কাটা ও বেড়া সরিয়ে আমাদেরকে উদ্ধার করে। আমরা এই ঘটনার বিচার চাই।এব্যাপারে অভিযুক্ত আবু মিয়া বলেন- মঙ্গল মিয়ার কাছ থেকে ৫ শতাংশ ভূমি আমার শ্যালায় কিনেছে।আর বাকি ৯ শতাংশ ভূমি মঙ্গল মিয়া আমার কাছ থেকে টাকা নিয়ে আমার নামে স্ট্যাম্প করে দিয়েছে।ওই স্ট্যাম্পে উল্লেখ করা আছে ৯ শতাংশ ভূমির কথা। তাই আমি আমার জায়গায় বেড়ে দিয়েছি,আমরা কারো উপরে হামলা করিনি, মারধরও করিনি। এদিকে অভিযুক্ত আবু মিয়ার কাছে ৯ শতাংশ জমি ক্রয়ের স্ট্যাম্প দেখাতে বললে, তিনি দেখাতে পারেনি। এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি-  কাঞ্চন কান্তি দাস জানান,জায়গা সংক্রান্ত বিষয়ে থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

তিতাসে জোর পূর্বক প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা অভিযোগ।।

আপডেট সময় : 11:10:27 am, Saturday, 11 May 2024