Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

ভাঙ্গুড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আ‘লীগের ৩ প্রার্থী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:03:11 am, Saturday, 11 May 2024
  • 163 বার পড়া হয়েছে

ভাঙ্গুড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আ‘লীগের ৩ প্রার্থী।।

পাবনা প্রতিনিধি।।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে আগামী ২১ মে পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কোনো পদেই বিএনপি ও জামায়াতের প্রার্থী নেই। 
তবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের তিন চেয়ারম্যান প্রার্থী মাঠে রয়েছেন তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ মো. বাকী বিল্লাহ -আনারস-। 
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ মো. গোলাম হাসনাইন রাসেল -মোটরসাইকেল-।  তিনি পাবনা-৩ এর সাংসদ আলহাজ মো. মকবুল হোসেন এর বড় ছেলে ও সাবেক মেয়র। অপরজন হলেন- কৃষকলীগ পাবনা জেলা শাখার সহসভাপতি মেজবাহুর রহমান রোজ -ঘোড়া-। 
তবে নির্বাচনী মাঠে সরব রয়েছেন চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আলহাজ মো. গোলাম হাসনাইন রাসেল। তিনি দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। তিনি ১টি পৌরসভা থেকে শুরু করে ৬টি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন, উঠান বৈঠক করছেন। 
অপরদিকে আওয়ামীলীগের অন্য দুই চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচনী মাঠে তেমন দেখা না গেলেও নির্বাচনী পোস্টারে প্রচার করতে দেখা গেছে। 
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন টিউবওয়েল প্রতীক নিয়ে গোলাম হাফিজ রঞ্জু- তালা প্রতীক নিয়ে সাজ্জাদুর রহমান তারেক। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন জন তারা হলেন কানিজ ফাতেমা। তার প্রতীক ফুটবল- হাঁস প্রতীক নিয়ে মোছাঃ আজিদা পারভীন ও কলস প্রতীক নিয়ে মোছাঃ আমেনা খাতুন।
এ ব্যপারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ মো. বাকী বিল্লাহ অভিযোগ করে বলেন- যেখানে এমপি পুত্র প্রার্থী হয় সেখানে প্রভাবমুক্ত নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই। তবে নির্বাচনে এখন পর্যন্ত তার কর্মী সর্মথকদের বাধা প্রদান বা অন্য কোন সমস্যা সৃষ্টির অভিযোগ তিনি করেননি।
অপর চেয়ারম্যান প্রার্থী মেজবাহুর রহমান রোজ অভিযোগ করে বলেন- ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করা হচ্ছে। তবে কারা আতংক ছড়াচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি কারো নাম বলেত পারেননি। ভোটের মাঠে প্রচার প্রচারনায় তার কর্মী বা সর্মথকদের কোন সমস্যা হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
এ ব্যপারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোঃ গোলাম হাসনাইন রাসেল বলেন- তিনি দুই বারের নির্বাচিত মেয়র । উপজেলাবাসী তাকে এই উপজেলা চেয়ারম্যান পদে নিয়ে এসেছেন। বর্তমানে তিনি জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। জনগণ ভোট দিলে তিনি বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।
এ বিষয়ে সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন- প্রার্থীদের প্রচার প্রচারনায় নির্বাচনী আচরণ বিধি লংঘন হচ্ছে কিনা তার প্রতি তীক্ষ্ম নজর রাখা হচ্ছে। 
এখন পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে মেনেই প্রচার প্রচারণা চালাচ্ছেন। আগামীতেও এই পরিবেশ বজায় থাকার পাশাপাশি ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

ভাঙ্গুড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আ‘লীগের ৩ প্রার্থী।।

আপডেট সময় : 05:03:11 am, Saturday, 11 May 2024