Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর গাজা ইস্যুতে মুখ খুললেন এড শিরান ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির আইফোন ছাড়াও অপ্রতিমকে হত্যার আরও যেসব কারণ জানালেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দরে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিদেশ যাত্রীর গাড়িতে ডাকাতি, আহত ২ স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রামগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:37:04 pm, Friday, 10 May 2024
  • 183 বার পড়া হয়েছে

রামগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে।।

মোঃ মাসুদ রানা মনি,

রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আমির হামজা ওরফে আরিয়ান নোবেলের (২৬) বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।

অভিযুক্ত ধর্ষক নোবেল পৌরসভার টামটা গ্রামের ইয়াসিন আলী পাটোয়ারী বাড়ির মৃত লোকমান পাটোয়ারীর ছেলে। ওই গৃহবধূ পার্শ্ববর্তী মিজি বাড়ির মৃত বাবুল মিজির স্ত্রী।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিম বাদী হয়ে লিখিত মামলা দায়েরের পর অভিযুক্ত নোবেলকে আটক করে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, গত ৮ মাস ধরে নোবেল ওই গৃহবধূকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ওই গৃহবধূকে ঘরে ঢুকে মারধর করে। পরদিন রাত ৯টার দিকে ওই ছাত্রলীগ নেতা বাড়িতে এসে আবার জোরপূর্বক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী গৃহবধূর চিৎকারে এলাকাবাসী নোবেলকে হাতেনাতে ধরে জরুরি নম্বরে কল করলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়ভাবে জানা যায় যে, গৃহবধূর স্বামী গত পাঁচ বছর আগে মারা গেলে, নোবেল তার পর থেকে তাকে উত্যক্ত করে আসছে । পাশের গৃহবধূদেরকেও উত্যক্ত করতেন ওই ছাত্রলীগ নেতা। এছাড়াও তার বিরুদ্ধে প্রায় ২০টির মতো এমন অভিযোগ রয়েছে।

স্থানীয় কাউন্সিলর শহীদ উল্লাহ বলেন, ঘটনাটি সত্য। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে সত্যতা পেয়েছি। এছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হলে আসামিকে গ্রেফতার করে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে।

রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি জয় বলেন, ঘটনা শুনেছি, খুব শিগগিরই অভিযুক্ত নোবেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে।।

আপডেট সময় : 01:37:04 pm, Friday, 10 May 2024