Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

শরীয়তপুরে চিকিৎসা দিতে দেরি হওয়ায় দুই চিকিৎসককে মারধর করলেন শ্রমিক নেতা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:11:35 am, Sunday, 5 May 2024
  • 142 বার পড়া হয়েছে

শরীয়তপুরে চিকিৎসা দিতে দেরি হওয়ায় দুই চিকিৎসককে মারধর করলেন শ্রমিক নেতা।।

জেলা প্রতিনিধি শরীয়তপুর।।
শরীয়তপুর সদর হাসপাতালে ছেলেকে চিকিৎসা দিতে দেরি হওয়ায় দুই চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এলিম পাহাড়ের বিরুদ্ধে। 
শনিবার -০৪ মে- দুপুরে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ঘন্টাব্যাপী হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ রাখে চিকিৎসকরা।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়- রবিবার দুপুরে একটি মারামারির ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন শ্রমিক নেতা এলিম পাহাড়ের ছেলে অভি পাহাড় -১৫-। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে হাসপাতালে ছুটে আসেন এলিম পাহাড় ও তার লোকজন। এসময় হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বপালন করছিলেন চিকিৎসক লিমিয়া সাদিয়া। আর তার পাশেই ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করছিলেন চিকিৎসক শাহরিয়ার ইয়াছিন। এসময় এলিম পাহাড় তার ছেলেকে দ্রুত চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক লিমিয়া সাদিনাকে গালমন্দ শুরু করলে চিকিৎসক শাহরিয়ার ইয়াছিন প্রতিবাদ করেন। আর তখনি চিকিৎসক শাহরিয়ার ইয়াছিনের শার্টের কলার ধরে সকলের সামনে তাকে চর থাপ্পড় দেয়া হয় এবং চিকিৎসকের প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে নষ্ট করে ফেলা হয়।
এসময় চিকিৎসকের চিৎকার শুনে হাসপাতালটির তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান ছুটে আসলে তাকেও ধাক্কা দেয়ার পাশাপাশি টানাহ্যাচরা করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পালিয়ে যায় এলিম পাহাড় ও তার লোকজন। পরে অভিযান চালিয়ে এলিম পাহাড়কে আটক করে পুলিশ। 
আটকের আগে অভিযুক্ত শ্রমিক নেতা এলিম পাহাড় মুঠোফোনে বলেন- হাসপাতালে আমার ছেলেকে নিয়ে আসার পর ২ ঘন্টার মধ্যে কোন ডাক্তার চিকিৎসা দিতে আসেনি। আমার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলো। চিকিৎসককে বললে ওনি শুধু বলেন আমার সময় হলে দেখবো।
ডাক্তার শাহরিয়ার ইয়াছিন অভিযোগ করে বলেন- আমি জরুরি বিভাগে বসে প্রশাসনিক কাজ করছিলাম। তখন চিকিৎসক লিমিয়া অন্য একটি রোগী দেখছিলেন। এলিম পাহাড় এসেই ডাক্তার লিমিয়ার উপরে চড়াও হন। আমি তাকে বললাম একটু অপেক্ষা করে রোগি দেখবেন। তখন বলেন তুই কেন আসলি না বলেই চর থাপ্পড় মারেন।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক লিমিয়া সাদিয়া বলেন- আমি রোগিটাকে দেখে হ্যান্ড গ্লোবস পরে আসতে যতটুকু সময় লাগে ওই টুকুই দেরি হয়েছিল। এতেই ওই শ্রমিক নেতা ডাক্তার শাহরিয়ার ইয়াছিনের উপরে ক্ষিপ্ত হয়ে পরেন। আমি তাকে থামাতে গেলে সে আরো ক্ষিপ্ত হয়ে গায়ে হাত তুলেন।
জানতে চাইলে শরীয়তপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন- আমি যতটুকু জেনেছি তার ছেলেকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে রাগারাগি করেছেন। তবে গায়ে হাত দেয়ার বিষয়টি জানা নেই। সে যদি চিকিৎসকের গায়ে হাত দিয়ে থাকেন- তাহলে তার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ আইনানুগ ব্যাবস্থা গ্রহন করতে পারেন।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন- আমি চিৎকার শুনে জরুরি বিভাগে গেলে আমার সাথেও তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি ঘটনাস্থলে গিয়েও দেখেছি তার রোগী পুরোপুরি সুস্থ। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাই। 
এবিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার -নড়িয়া সার্কেল- আহসান হাবীব বলেন- এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

শরীয়তপুরে চিকিৎসা দিতে দেরি হওয়ায় দুই চিকিৎসককে মারধর করলেন শ্রমিক নেতা।।

আপডেট সময় : 05:11:35 am, Sunday, 5 May 2024