Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক

শরীয়তপুরে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় ভাবে ইমামকে বিদায়।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:11:14 pm, Saturday, 27 April 2024
  • 165 বার পড়া হয়েছে

শরীয়তপুরে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় ভাবে ইমামকে বিদায়।।

জেলা প্রতিনিধি-শরীয়তপুর।।
শরীয়তপুরের ভেদেরগঞ্জে  সম্মান স্বরূপ লাখ টাকা হাদিয়া দিয়ে ফুলেল সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় ভাবে ইমামকে বিদায় জানিয়েছেন মুসল্লী গ্রামবাসীরা। রাজকীয় এমন বিদায় সংবর্ধনা পেয়ে আবেগ আপ্লুত হয়ে সকলের জন্য দোয়া করেছেন ইমাম।
শনিবার-২৭ এপ্রিল-সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল দিঘির পূর্বপাড় বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিবকে বিদায় সংবর্ধনার আয়োজন করে মসজিদ কমিটি।
মসজিদটির ইমাম ও খতিব ক্বারী মো. নুরুল ইসলাম ময়মনসিংহ জেলার মুক্তাগাছার বাসিন্দা।
স্থানীয় ও মসজিদ কমিটি সূত্রে জানা যায়-১৯৯৬ সালে মাত্র ৪০০ টাকা বেতনে এক চালা বিশিষ্ট পাপরাইল দিঘির পূর্বপাড় বায়তুল আমান জামে মসজিদে ইমামতি শুরু করেন ক্বারী মো. নুরুল ইসলাম। তার তত্ত্ববধায়নে দীর্ঘ ২৮ বছরে মসজিদটি সকলের সহযোগিতায় এক তলা বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও সাত তলা বিশিষ্ট একটি মিনারের কাজ চলমান রয়েছে। ইমাম নুরুল ইসলামের বয়স এখন ৫০ পেরিয়েছে। শেষ জীবনের সময়টুকু তিনি তার সন্তান ও আত্মীয় স্বজনদের নিয়ে কাটাতে চান-মুসল্লীদের কাছে এমন দাবি জানালে মসজিদ কমিটি তাকে বিদায় সংবর্ধনার আয়োজন করে। মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকালে তাকে ফুলেল সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে মোটরসাইকেল বহর নিয়ে বিদায় সংবর্ধনা জানান মুসল্লীরা। এসময় তাকে সম্মান স্বরূপ নগদ ২ লাখ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। বিদায় বেলায় রাজকীয় এমন সম্মান পেয়ে আবেগ আপ্লুত হয়ে সকল মুসল্লীর জন্য দোয়া করেছেন ক্বারী মো. নুরুল ইসলাম। মুসল্লীরাও তার সুস্বাস্থ্য কামনা করেছেন।
আব্বাস উদ্দিন নামে এক মুসল্লী বলেন-মসিজদের ইমাম সাহেব খুব ভালো মানুষ ছিলেন। তার কাছেই আমি আরবি ও কোরান পড়া শিখেছি। তাকে কখনো দূরের মানুষ মনে হয়নি। বরং আমরা কোনো ভুল করলে তিনি ইসলামের নিয়ম অনুযায়ী তা আমাদেরকে শুধরে দিতেন। দীর্ঘ সময় ধরে তিনি আমাদের গ্রামেই ছিলেন। তাকে বিদায় দিতে কষ্ট হচ্ছে কিন্তু তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তাকে বিদায় দিয়েছি আমরা।
রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়ে ক্বারী মো. নুরুল ইসলাম  বলেন-জীবনের দীর্ঘ সময় মসজিদটিতে ইমামতি করেছি। এখানে আমার অনেক ছাত্র রয়েছেন। আমার ছাত্রসহ সকল মুসল্লী যেন ঈমানের সহিত পৃথিবী থেকে বিদায় নিতে পারেন, এই দোয়া করি। তারা আমাকে যে রাজকীয় সম্মান দিয়েছেন, আল্লাহ তা’য়ালা যেন তাদেরকে এমন সম্মান দিয়ে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করেন। রাজকীয় এই বিদায়কে আমৃত্যু স্মরণ রেখে সবার জন্য দোয়া করব। আমার পরিবারের জন্যও আমি দোয়া চাই।
পাপরাইল দিঘির পূর্বপাড় বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি মো. সোবহান সরদার বলেন, আমরা আমাদের আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি। দিনটি আমাদের জন্য বেদনার, কেননা সবারই পরম আত্মীয়কে বিদায় দিতে কষ্ট হয়। তবুও পৃথিবীর নিয়ম, মানতেই হবে আমাদের। ক্বারী সাজেব আমাদেরকে দীর্ঘ ২৮ বছর ইসলামের শিক্ষায় আলোকিত করেছেন। তার শিক্ষা নিয়ে আমরা জীবনে চলার চেষ্টা করব। তার ও তার পরিবারের জন্য সুস্বাস্থ্য কামনা করছি আমি।
ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিটন বলেন, ইমাম মানে পথপ্রদর্শক। দিঘিরপাড় জামে মসজিদের ইমামকে রাজকীয় ভাবে বিদায় সংবর্ধনা দিয়েছে মসজিদ কমিটি ও মুসল্লীরা। এই সংবর্ধনা ইমামকে সম্মানিত করেছে। এমন বিদায় সংবর্ধনার আয়োজন করায় মসজিদ কমিটিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

শরীয়তপুরে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় ভাবে ইমামকে বিদায়।।

আপডেট সময় : 12:11:14 pm, Saturday, 27 April 2024