Dhaka , Friday, 10 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্র্যান্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আহত ১০ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন ঢাকায় সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার: কড়া নিরাপত্তায় আনা হলো লালমনিরহাটে ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর… ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান বিজিবির হস্তক্ষেপে দেশে ফিরল লাশ: পাটগ্রামে আলী হোসেনের মরদেহ বুঝে নিল পরিবার রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কর্তৃপক্ষরা। সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের বর্ণাঢ্য আয়োজন সাতকানিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: মধ্যরাতে অভিযানে ৪০০ লিটার অকটেন-ডিজেল জব্দ ফুটবল উন্মাদনায় পাইকগাছা; চ্যাম্পিয়ন মডেল-শিববাটী রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ভোজ্য তেলের মজুদ নিয়ে উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১ তদারকি ; অবৈধ মজুদে কোন ছাড় নেই ইউএন সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা’র শুভ উদ্বোধন কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু সায়েদাবাদে বাস টার্মিনাল এলাকায় ডিএসসিসির বড় অভিযান: ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ শুরু ফেনীতে ভোজ্যতেলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং’র বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও  নিরাপদ খাদ্য অধিদপ্তরের সাঁড়াশি অভিযান ১১ এপ্রিল ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন লালমনিরহাট ও কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: মাদক ও মালামাল জব্দ পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট কলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ

তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে আমতলীতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:24:00 am, Thursday, 25 April 2024
  • 103 বার পড়া হয়েছে

তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে আমতলীতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়।।

সাইফুল্লাহ নাসির

আমতলী -বরগুনা-প্রতিনিধি।।

গ্রীষ্মের দাবদাহে পুড়ছে বরগুনার আমতলী।প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন।বৃষ্টি না হওয়ায় নদী-নালা-খাল-বিল শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে ফসলের খেত ফেটে চৌচির।একদিকে পানির জন্য কৃষকের মাঝে হাহাকার অপরদিকে খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন হয়ে উঠছে ওষ্ঠাগত। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর নিকট দুই রাকাত সালাতুল  ইসতিসকার নামাজ আদায় করেছেন আমতলীর বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার-২৫ এপ্রিল-সকাল ৯টার দিকে পৌর শহরের সরকারি কলেজ মাঠে কয়েক শত ধর্মপ্রাণ মুসল্লি এ বিশেষ নামাজে অংশগ্রহণ করেন।

নামাজে ইমামমতি ও মোনাজাত পরিচালনা করেন সরকারি কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ সাইদুর রহমান ফারুক। এবং খোৎবা পাঠ করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আমিরুল ইসলাম।

মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা কান্নায় ভেঙে পড়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করেন।ইসতিসকার নামাজের নিয়মানুসারে দোয়া করার সময় মুসল্লিরা পাঞ্জাবি ও টুপি উল্টো করে পরেন।

ষাটোর্ধ কয়েকজন মুসুল্লি বলেন-আমাদের জীবনে এমন গরম দেখিনি। এই তীব্র গরম থেকে বাঁচতে আজ বিশেষ নামাজ আদায় করলাম। আল্লাহ যেন বৃষ্টি দেন-পরিবেশটা যেন ঠান্ডা হয়।

নামাজে অংশ গ্রহণ করা তরুন,যুবক ও শিক্ষার্থীদের সাথে আলাপকালে তারা বলেন-সারা দেশে তীব্র দাবদাহ চলছে। এর পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম এবং ইসতিসকার নামাজ আদায় করলাম। আল্লাহ যেন তার জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করেন।

নামাজে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম-পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান সহ বিশিষ্ট ব্যক্তিগণ।এ সময় তারা বলেন-তীব্র খড়ার কারণে দাবদাহ সৃষ্টি হয়েছে।এতে পরিবেশের ওপর প্রভাব পড়েছে। শুধু তাই নয়-দাবদাহের কারণে জন জীবন বিপর্যস্ত হওয়ায় সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।এর থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষ নামাজ আদায় করলাম।

প্রসঙ্গত-গতকাল ১২.১০ মিনিটে আমতলীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.১০ ডিগ্রি ছিল। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে আমতলীতে সালাতুল ইসতিসকার নামাজ আদায়।।

আপডেট সময় : 07:24:00 am, Thursday, 25 April 2024