Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্নে নেটওয়ার্ক বিড়ম্বনা-ইবিতে প্রিন্ট হচ্ছে না মার্কশিট।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:41:02 am, Wednesday, 24 April 2024
  • 144 বার পড়া হয়েছে

সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্নে নেটওয়ার্ক বিড়ম্বনা-ইবিতে প্রিন্ট হচ্ছে না মার্কশিট।।

ইবি প্রতিনিধি।।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি সিঙ্গাপুরে বিচ্ছিন্ন হওয়ায় সারাদেশে ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। আর এই  ধীরগতির ইন্টারনেটের ফলে গত তিনদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের-ইবি-পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে মার্কসীট প্রিন্ট দেওয়া যাচ্ছে না। নেটওয়ার্ক না থাকায় মার্কসীট প্রিন্ট দেওয়া যাচ্ছে না-মর্মে অফিসের দেয়ালে নোটিশও সাঁটিয়েছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সেবাগ্রহণে দেখা দিয়েছে ভোগান্তি।

খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন সেমিস্টারের মার্কশীট নিতে রশিদের মাধ্যমে ৫০টাকা ব্যাংকে জমা দিয়ে সেই রশিদের একটি অংশ জমা দিতে হয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে। জমা দেওয়ার তিন কার্যদিবসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে মার্কসীটটি প্রিন্ট করে দেওয়া হয়। তবে গত তিনদিন ধরে নেটওয়ার্ক স্লো থাকায় মার্কসীট প্রিন্ট করায় দেখা দিয়েছে জটিলতা। 

এ বিষয়ে মার্কসীট প্রিন্ট দেওয়ার দায়িত্বে থাকা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের শাখা কর্মকর্তা আরিফুর রহমান জানান, আজকে চারদিন ধরেই নেটের সমস্যা দেখা দিচ্ছে। প্রতিদিন দুই তিন ঘন্টার বেশি নেট থাকতেছে না। গতকাল একদমই ছিলো। আজকেতো কারেন্ট শুধু যাচ্ছিলো আর আসছিলো। এর মধ্যে প্রায় পাঁচশ এর মতো মার্কসীট প্রিন্ট দিয়েছি। আমরা যে সময়টাতে নেট পাচ্ছি তখনই প্রিন্ট দিচ্ছি।

ভারপ্রাপ্ত প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বলেন-আজকে চারদিন ধরে নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। এ সমস্যাটা শুধু আমাদের এখানেই না-সারা দেশেই হচ্ছে। এই সমস্যা তো আর আমাদের নিজেদের তৈরি না। এটাতো জাতীয় সমস্যা। কয়েকদিন ধরে নেট খুব স্লো। আর আজকে ১০ মিনিট পরপরই শুধু কারেন্ট যাচ্ছে। সবাইকে একটু ধৈর্য্য ধরতে হবে। কয়েকদিন পরেই এটা কেটে যাবে।

এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন-সিঙ্গাপুরে সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার সারা দেশেই নেটওয়ার্কের এই সমস্যাটা দেখা দিচ্ছে। এটি মেরামত না হওয়া পর্যন্ত ইন্টারনেটে এমন ধীরগতি থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্নে নেটওয়ার্ক বিড়ম্বনা-ইবিতে প্রিন্ট হচ্ছে না মার্কশিট।।

আপডেট সময় : 04:41:02 am, Wednesday, 24 April 2024