Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দেবহাটার কুলিয়া উপ-নির্বাচনে মেম্বর প্রার্থী আমানুল্লাহকে হয়রানির অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:29:08 am, Wednesday, 24 April 2024
  • 157 বার পড়া হয়েছে

দেবহাটার কুলিয়া উপ-নির্বাচনে মেম্বর প্রার্থী আমানুল্লাহকে হয়রানির অভিযোগ।।

দেবহাটা-সাতক্ষীরা-প্রতিনিধি।।
দেবহাটা উপজেলা কুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনের এক প্রার্থীকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ইউপি সদস্য প্রার্থীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ওই প্রার্থীকে ঘায়েল করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন ওই প্রার্থী।
জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে মোতালেব সরদার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের লিয়াকত আলীর বাড়িতে ৩য় স্ত্রী নিয়ে ভাড়া থাকতেন। ভাড়া থাকা অবস্থায় মোতালেব সরদার ও তার স্ত্রীর সাথে প্রতিনিয়ত গোলযোগ চলে আসছিল। গত ৭ই এপ্রিল মোতালেব সরদার তার স্ত্রীর সাথে ব্যাপক ঝগড়া হয়। এরপর গত ২০ এপ্রিল শনিবার পুনরায় ঝগড়া ও স্ত্রীকে মারপিট করে মোতালেব। ঘটনাটি মেম্বর প্রার্থী আমানুল্লাহ হোসেন এর দোকানের সামনে ঘটে। এঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানালে সাধারণ মানুষের উপর চড়াও হয় মোতালেব সরদার। পরে ওইদিনই মোতালেব সরদার বাদি হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তার উপর হামলা ও ছিনতায়ের অভিযোগ এনে ইউপি সদস্য প্রার্থী আমানুল্লাহ সহ ৪জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 
এবিষয়ে মোতালেব সরদার জানান, আমি কি অভিযোগ করেছি তা জানতে হলে থানায় গিয়ে খোঁজ নেন। আমি ব্যাস্থ আছি কথা বলার সময় নেই। 
তবে, অভিযোগে উল্লেখিত স্বাক্ষীদের অনেকেই উক্ত ঘটনা সম্পর্কে জানেন না বলে জানিয়েছেন। 
কুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী সভাপতি মোসলেম মোল্ল্যা জানান-থানায় অভিযোগের বিষয়টি নিয়ে এলাকায় খোঁজ নিয়ে মারপিট বা ছিনতায়ের কোন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানী মূলক।
ইউপি সদস্য প্রার্থী আমানুল্লাহ জানান, কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য সামসুজ্জামান ময়না’র মৃত্যু হওয়ায় পদটি শুন্য হয়। পরে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন। সেই মোতাবেক আগামী ২৮ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আমি নতুন প্রার্থী হিসাবে এবার প্রথম নির্বাচনে অংশ গ্রহন করেছি। নির্বাচনে অংশ নিয়ে ভোটারদের খুব ভাল সাড়া পাচ্ছি। কিন্তু আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যার ফলস্বরূপ গত ২২ এপ্রিল আমাকে জড়িয়ে একটি মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এতে আমাকে অভিযুক্ত করা হলেও আমি ওই বিষয়ে কোন রকম জড়িত না। আমাকে নির্বাচনের মাঠে হেও করে ভোটের মাঠে ইমেজ নষ্ট করতে মিথ্যাচার করা হচ্ছে। আমরা ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি। ভোটাররা যাকে বেশি ভোট দিবে সেই নির্বাচিত হবেন। নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার মিথ্যা ও হয়রানি মুলক কর্মকান্ড করে কেউ যাতে অবৈধ সুবিধা নিতে না পারে আমি সেটি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আমি শান্তিপূর্ণ ও সুষ্ট পরিবেশে ভোট সম্পন্ন করার জোর দাবি জানাচ্ছি। 
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-সেখ মাহমুদ হোসেন জানান- বিষয়টি নিয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে একজন অফিসারকে তদন্তের জন্য পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত শেষে বলা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

দেবহাটার কুলিয়া উপ-নির্বাচনে মেম্বর প্রার্থী আমানুল্লাহকে হয়রানির অভিযোগ।।

আপডেট সময় : 04:29:08 am, Wednesday, 24 April 2024