Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল ছিলেন কবি রুদ্র- কেসিসি মেয়র।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:17:31 pm, Monday, 22 April 2024
  • 181 বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল ছিলেন কবি রুদ্র- কেসিসি মেয়র।।

মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল ছিলেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। স্বৈরাচার ও সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনের আপোষহীন যোদ্ধা ছিলেন কবি রুদ্র। শেকড় সন্ধানী কবি রুদ্র আজীবন গ্রামকে ভালোবেসে গেছেন। উপদ্রæত উপকূল মোংলার প্রাণের মানুষ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ-কে রাস্ট্রীয় স্বীকৃতি হিসেবে একুশে পদক প্রদান করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুন প্রজন্মের কাছে রুদ্র’র সাহিত্যকর্ম পৌছে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। সোমবার-২২ এপ্রিল-বিকেল ৫টায় মোংলার মিঠাখালী ফুটবল মাঠে রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ওয়াটারকিপার্স বাংলাদেশ, উপজেলা শিল্পকলা একাডেমি, মোংলা পোর্ট পৌরসভা, বাদাবন সংঘ ও লিডার্স এর আয়োজনে রুদ্র স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন। 
উল্ল্যেখ্য কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে সরকার কর্তৃক একুশে পদক-২০২৪ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিননার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এ রুদ্র স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা মন্ডলীর সভাপতি মাহমুদ হাসান ছোটমনি’র সভাপতিত্বে এবং রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত ও প্রভাষক এস এম মাহবুবুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী, উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না-সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যক কবি রুদ্রের বন্ধু বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান-আবৃত্তিকার মাহিদুল ইসলাম মাহি, বাংলা একাডেমির পরিচালক শাহাদাৎ হোসেন নিপু, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার। 
রুদ্র স্মরণানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। 
স্মরণানুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বেগম হাবিবুন নাহার এমপি বলেন-মোংলাবাসীর প্রাণের মানুষ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে সরকার কর্তৃক একুশে পদক প্রদান করায় আমরা আনন্দিত, গবির্ত এবং সম্মানিত হয়েছি। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
এর আগে কবি রুদ্রকে একুশে পদক প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন উপলক্ষে সকালে মোংলা পৌর শহরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন বাগেরহাট-৩ মোংলা-রামপাল আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল ছিলেন কবি রুদ্র- কেসিসি মেয়র।।

আপডেট সময় : 02:17:31 pm, Monday, 22 April 2024