Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভ্যান চালক নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ ৮ জনের নামে মামলা-আটক ২।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:34:46 pm, Saturday, 20 April 2024
  • 145 বার পড়া হয়েছে

ভ্যান চালক নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ ৮ জনের নামে মামলা-আটক ২।।

কুমারখালী-কুষ্টিয়া-প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নে চোর সন্দেহে ভ্যান চালককে  নির্যাতনের ঘটনায় ইউপি সদস্য সহ ৮ জনের নামে মামলা হয়েছে কুমারখালী থানায়। শুক্রবার রাতে ২ জনকে আটক করেছে পুলিশ। এবং শনিবার আদালতের মাধ্যমে আটক দু-জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটক হয়েছেন হোগলা পশ্চিমপাড়া গ্রামের মৃত শের আলী সর্দারের ছেলে সিরাজুল ও  গফুর শেখের ছেলে রেজমত।
জানা যায়, বুধবার সন্ধ্যায় হোগলা গ্রামের তুহিন, রামিম ও জহুরুল ভ্যান চালক নাঈমকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গোপগ্রাম যেতে বলে। যাবার পথে মাঠের কাছে থামতে বলে তারা ভ্যান থেকে নেমে যায় এবং কিছু সময় পর ২ টি বস্তা নিয়ে ভ্যানে ওঠে। এসময় একটি  মোটরসাইকেল পৌঁছালে ভ্যানের যাত্রী তিনজন পালিয়ে যাওয়া দেখে মোটরসাইকেল আরোহীদের চোর চোর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে ভ্যান চালক নাঈমকে আটক করে হোগলা পশ্চিম পাড়া নিয়ে যায়। সেখানে জগন্নাথপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য খোকনের উপস্থিতিতে নাঈমকে লাঠি দিয়ে অমানবিক নির্যাতন করা হয় এবং কাঁচি দিয়ে চুল কেটে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ নাঈমকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভ্যান চালককে শারীরিক ভাবে নির্যাতন ও চুল কেটে দেবার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পরলে এবং যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ঘটনার সাথে জড়িত সিরাজুল ও রেজমতকে আটক করে কুমারখালী থানা পুলিশ। এবং শনিবার ইউপি সদস্য সহ ৮ জন ও অজ্ঞাত কয়েকজনের নামে মামলা হয়। 
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, ভ্যান চালক নির্যাতনের ঘটনায় ৮ জন সহ অজ্ঞাত আরো কয়েকজনের নামে মামলা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত দু-জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এবং বাকিদের আটকের চেষ্টা চলছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

ভ্যান চালক নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ ৮ জনের নামে মামলা-আটক ২।।

আপডেট সময় : 02:34:46 pm, Saturday, 20 April 2024