
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীতে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি-। গতকাল দিনব্যাপী নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল সহ নগদ অর্থ এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলো, নাদিম হোসেন -২৯- তোহা মীর শাওন-৩৮- অন্তর-২৮-আল আমিন -২৫-মামুন -২৯-সোহেল -৩৫- ইলিয়াছ -২৩-তারা নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ ও নরসিংদী জেলার বাসিন্দা।

























