Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

আবসন প্রকল্পের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন সাংবাদিকসহ মুসুল্লিদের উপর হামলা -আহত ১২-গ্রেফতার ২।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:00:55 pm, Friday, 22 March 2024
  • 167 বার পড়া হয়েছে

আবসন প্রকল্পের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন সাংবাদিকসহ মুসুল্লিদের উপর হামলা -আহত ১২-গ্রেফতার ২।।

মোঃআবু কাওছার মিঠু 
নারায়ণগঞ্জ-সংবাদদাতা।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রæপের ভাড়াটিয়া সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতেই হামলা চালিয়ে দুই সাংবাদিকসহ দশ গ্রামবাসীকে কুপিয়ে জখম করেছে। আহতদের ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রæপের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার ফসলি জমি ক্রয় না করেই জোর করে ভালু ভরাট করার প্রতিবাদে গতকাল ২২ মার্চ শুক্রবার দুপুর ২টায় এ মানবন্ধনের আয়োজন করে কৃষকরা। এ সময় বহিরাগতদের আনাগোনার খবর পেয়ে রূপগঞ্জ থানার এসআই মিরাজ হোসেন প্রয়োজনীয় সংখ্যক ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়। জুম্মার নামাজ শেষ করে তারা মসজিদ থেকে বের হলেই সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় কৃষক, মুসুল্লি ও সাংবাদিকসহ ১২ জন আহত হয়। আহতরা হচ্ছে অনলাইন জাগো নারায়ণগঞ্জ ২৪ডট কম পোর্টালের সাংবাদিক মোঃ লিটন হোসেন-৪৭- আলআমিন-৩৫- কৃষক মাহমুদ উল্লাহ বেপারী-৬৫-মনির হোসেন-৩০-মোমেন সাঊদ-৪৫-আমিন উদ্দিন-৫০- ফারুক হোসেন-৩৭-সাইদুর-৩৮- স্বপন মোল্লা-৪০- মুসুল্লি আব্দুস ছাত্তার-৬৫-শাহিন মিয়া-৫০-ও দৈনিক পত্রিকার হকার মোহাম্মদ হোসেন-৫৬-। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মাহমুদ উল্লাহ, মোঃ লিটন হোসেন ও আলআমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওয়েলকেয়ার গ্রæপের সুপারভাইজার কুমিল্লা জেলার রাজাপাড়া গ্রামের সৈয়দ আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন-৪৮-ও ওয়েলকেয়ার গ্রæপের ব্যবস্থাপক ঢাকার খিলক্ষেতের সিরাজউদ্দিনের ছেলে জায়েদ হোসেন সরদারকে-৫৩-গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
প্রতক্ষ্যদর্শী ইছাখালী এলাকার কৃষক আব্দুল জব্বার জানান, দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্প ওয়েলকেয়ার গ্রæপ জমি না কিনেই সন্ত্রাসীদের সহযোগীতায় ইছাখালী এলাকার কৃষকদের জমিতে জোর করে বালু ভরাট করছে। কৃষকরা প্রতিবাদ করলেই মামলা হামলা করা হয়। মানববন্ধনের আগেই সন্ত্রাসীরা দা, রামদা, সুইচগিয়ার, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলার সময় পুলিশ নিরব দর্শকের ভ‚মিকা পালন করে।
রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওয়েলকেয়ার গ্রæপের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

আবসন প্রকল্পের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন সাংবাদিকসহ মুসুল্লিদের উপর হামলা -আহত ১২-গ্রেফতার ২।।

আপডেট সময় : 04:00:55 pm, Friday, 22 March 2024