Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে মব সন্ত্রাস ও হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা, পুড়িয়ে ধ্বংস নেত্রকোনার পূর্বধলায় ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’

পাবনা এডওয়ার্ড কলেজের সুদীপ্ত বুয়েটে ভর্তি পরীক্ষায় তৃতীয়।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:04:48 am, Thursday, 21 March 2024
  • 253 বার পড়া হয়েছে

পাবনা এডওয়ার্ড কলেজের সুদীপ্ত বুয়েটে ভর্তি পরীক্ষায় তৃতীয়।।

পাবনা প্রতিনিধি।।
সুদীপ্তর পৈতৃক বাড়ি পাবনার বেড়া উপজেলার ভবানীপুর মাশুমদিয়া গ্রামে। তাঁর বাবা প্রবীর কুমার পোদ্দার ব্যবসায়ী। মা মিতু পোদ্দার গৃহিণী। সুদীপ্তরা দুই বোন ও এক ভাই। 
বোনদের ইচ্ছাতেই সুদীপ্ত পাবনা জিলা স্কুলে ভর্তি পরীক্ষা দেয়। প্রথমবারেই সেখানে ভর্তির সুযোগ পায়। পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে সুদীপ্ত। 
এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছে।
প্রবীর কুমার পোদ্দার ও মিতু পোদ্দার দম্পতির মাঝখানে সুদীপ্ত পোদ্দার। এবার মেডিকেল কলেজসহ যত জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছে, সবখানেই ভর্তির সুযোগ পেয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে -বুয়েট-ভর্তি পরীক্ষায় এবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী সুদীপ্ত পোদ্দার তৃতীয় স্থান অধিকার করেছেন। 
এমন ভালো ফলাফলের জন্য পরিবারের সদস্য ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুদীপ্ত।
এর আগে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজর ৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। 
সাফল্যের ধারাবাহিকতায় বুয়েটে সুদীপ্তর সঙ্গে এডওয়ার্ড কলেজের আরও পাঁচ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এতে বেশ উচ্ছ্বসিত কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
সন্তানদের পড়ালেখার জন্য সুদীপ্তর বাবা পাবনা জেলা শহরের গোপালপুর মহল্লার মহিলা কলেজ পাড়ায় বাসা করেছেন। সুদীপ্তর দুই বোন স্নাতকোত্তর পাস করেছেন। ছেলের এমন সাফল্যে ভীষণ খুশি পরিবারের সবাই।
প্রবীর কুমার পোদ্দার বলেন, ‘সুদীপ্ত ছোটবেলা থেকেই পড়ালেখায় আগ্রহী। সে নিজের চেষ্টাতেই পড়ালেখা করে। খুব বেশি প্রাইভেটও পড়েনি। যতটুকু সহযোগিতা দেওয়ার তার দুই বোন সর্মিতা ও স্বর্ণা দিয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

পাবনা এডওয়ার্ড কলেজের সুদীপ্ত বুয়েটে ভর্তি পরীক্ষায় তৃতীয়।।

আপডেট সময় : 08:04:48 am, Thursday, 21 March 2024