Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

ময়মনসিংহে আ’লীগ নেতার মৃত্যুর জেরে ভাগ্নের বাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:33:10 pm, Tuesday, 19 March 2024
  • 314 বার পড়া হয়েছে

ময়মনসিংহে আ’লীগ নেতার মৃত্যুর জেরে ভাগ্নের বাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ।।

ফজলে এলাহি ঢালী

ময়মনসিংহ।।

পারিবারিক বিরোধের জেরে ভাগ্নে আশিকের-২৫-লাঠির আঘাতে ময়মনসিংহের তারাকান্দায় কামারগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নূরুল আমিনের-৪৫-মৃত্যুর ঘটনায় ভাগ্নের বাড়িতে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার-১৯ মার্চ-দুপুর ১ টায় এই হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কামারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাঈমুর রহমান উজ্জ্বল জানান,সকাল ১১ টায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয়ে নিহত আ’লীগ নেতা নূরুল আমিনের জানাজার নামায শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।এ সময় তারাকান্দা উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ জানাজার নামাজ শেষে লাশ দাফনের পর যার যার কাজে চলে যাই।এরপর দুপুরে শুনতে পাই নূরুল আমিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ভাগ্নে আশিকদের বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে।পরে আমি ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের লোকজনসহ ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নির্বাপনে সহযোগিতা করি।

এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, লাশ দাফনের পর দুপুর ১ টায় উত্তেজিত জনতা ভাগ্নে আশিকদের বাড়িতে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ করে।তবে কারা হামলা করেছে এমন প্রশ্নে তারা কেউ মুখ খুলতে রাজি হননি।এ সময় ভাগ্নে আশিকদের বাড়িতেও কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াজেদ আলী জানান,গত ১১ মার্চ পারিবারিক বিরোধের জেরে ভাগ্নে আশিক,তার পিতা নূরুল আমিন ও মাতা আম্বিয়া খাতুনের সাথে সংঘর্ষের এক পর্যায়ে আহত হয়ে ঢাকায় নিউরোসাইন্স হাসপাতালে মারা যান নূরুল আমিন।১৯ মার্চ সকাল ১১ টায় তার দাফন সম্পন্ন হয়।লাশটি দাফনের পর দুপুর ১ টায় কে বা কারা আশিকদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে।বিষয়টি জানার পর আমি নিজে থানা পুলিশের অন্যান্য অফিসারদের নিয়ে ঘটনাস্থলে যাই।পাশাপাশি তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা মহোদয় এবং এএসপি ফুলপুর সার্কেল আতাহারুল ইসলাম মহোদয়ও ঘটনাস্থলে উপস্থিত হন।এদিকে ফায়ার সার্ভিস(ফুলপুর)এর সদস্যদের চেষ্ঠায় বিকাল ৩ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ সময় জনাব ওয়াজেদ আরও বলেন-আশিকদের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।নূরুল আমিনের মৃত্যুর ব্যাপারেও থানায় মামলা দায়ের হয়েছে।অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।আইননানুগ প্রক্রিয়া চলমান আছে।

সরেজমিন পরিদর্শন শেষে দেখা গেছে,ভাংচুর ও অগ্নিসংযোগের ফলে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।বাড়িটির সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।পাশাপাশি টিনের তৈরী রান্নাঘর,গোয়ালঘর আগুনে পুড়ে মাটিতে পড়ে আছে।ফায়ার সার্ভিস আসার পূর্বে পুলিশ ঘটনাস্থলে পৌছালেও স্থানীয়রা আগুন নিভাতে এগিয়ে আসেনি।আবার কেউ কে বা কারা এই কান্ড ঘটিয়েছে তাও বলতে রাজি হননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

ময়মনসিংহে আ’লীগ নেতার মৃত্যুর জেরে ভাগ্নের বাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ।।

আপডেট সময় : 01:33:10 pm, Tuesday, 19 March 2024