Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের উপড় নির্মীত হচ্ছে দেশের প্রথম আর্চ স্টিল সেতু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:44:57 am, Sunday, 17 March 2024
  • 642 বার পড়া হয়েছে

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের উপড় নির্মীত হচ্ছে দেশের প্রথম আর্চ স্টিল সেতু।।

ফজলে এলাহি ঢালী

ময়মনসিংহ-থেকে।।

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপড় ১ কি.মি. আর্চ স্টিল সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে।অস্ট্রেলিয়ার সিডনি হার্বার ব্রীজের আদলে তৈরী হবে দেশের প্রথম আর্চ স্টিল সেতু।২০১৮ সালে ব্রহ্মপুত্র নদের উপড় নির্মীত দেশের প্রথম আর্চ স্টিল সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর দীর্ঘদিন অপেক্ষার পর ২০২৪ সালে এসে ব্রীজটির নির্মাণ কাজের সূচনা করে সড়ক ও জনপদ বিভাগ।যা দেশের প্রথম আর্চ স্টিল সেতু।সেতুটির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো সেতুটিতে নদীর অংশে থাকছেনা কোন পিলার।নদীর ওপর কোনো পিলার ছাড়াই শুধু দুই পাড়ের দুটি পিলারের ওপর তৈরি হবে সেতুটি। এতে নদীর পানিপ্রবাহে যেমন সৃষ্টি হবে না কোনো বাধা, তেমনই নির্মাণ খরচ হবে তুলনামূলক কম।ধনুকের মতো দেখতে সেতুটি হবে পর্যটনের অন্যতম আকর্ষন।

সংশ্লিষ্ট অফিসের বরাতে জানা গেছে,২০১৮ সালে কেউয়াটখালী আর্চ স্টিল সেতু নামে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২০২১ সালে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী সভায় (একনেকের)কেওয়াটখালী সেতু নির্মাণ নামে ২ হাজার ১ শত ৩৮ কোটি টাকা ব্যায়ের প্রকল্পটি অনুমোদিত হয়।ইতিমধ্যেই সেতুটির নকশা চুড়ান্ত করে তা এনিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।স্প্রেক্ট্রা ইনজিনিয়ারিং বাংলাদেশ এবং চায়না টেষ্ট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশনের যৌথ কনস্যুডিয়ামের মাধ্যমে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।

উদ্ভোধনের দীর্ঘ ৫ বছর অপেক্ষার পর ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর শুরু হয়েছে পরিবেশবান্ধব আর্চ স্টিল সেতুর পাইলিংয়ের কাজ। কেওয়াটখালী সেতু হবে স্টিল আর্চ সেতু।যা দেশের একমাত্র আর্চ স্টিল সেতু।

সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের দেওয়া তথ্য হতে জানা গেছে, সেতুর স্টিল আর্চ অংশের দৈর্ঘ্য ৩২০ মিটারসহ সেতুর মোট দৈর্ঘ্য ১ হাজার ১শ মিটার ও মূল সেতুর প্রস্থ হবে ৪২ দশমিক ১৫ মিটা।

 গত ১১ মার্চ সকাল থেকে ভারী যন্ত্রপাতি দিয়ে মাটির গভীরে বসানো হচ্ছে ১.৫ মিটার ব্যাস ও ৪১.৫ মিটার দীর্ঘ পাইল। মূলত এ রকম পাইলের ওপরেই দাঁড়িয়ে থাকবে কলাম, স্প্যানসহ সম্পূর্ণ সেতুটি। এই টেক্স পাইলের মধ্য দিয়ে এ রকম আরও ৬টি টেক্স পাইল বিভিন্ন পয়েন্টে হবে, যা ২৮ দিন পরে এখানে লোড দিয়ে পরীক্ষা করা হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা। এর পর মোট ১ হাজার ২৩২টি সাব-পাইল হবে। যার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকবে স্বপ্নের আর্চ স্টিল সেতু। সেতুতে ২০২ মিটার র‌্যাম্পসহ ভারী যান চলাচলের জন্য চার লেন এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য ২ লেনসহ মোট ছয়টি লেন থাকবে। সংযোগ সড়ক মূল সেতুর সঙ্গে মিলিত হওয়ার আগেই পড়বে ২৫০ মিটার রেলওয়ে ওভারপাস। এর পরই সংযোগ সড়ক মিলবে ৩২০ মিটার দীর্ঘ মূল আর্চ স্টিল সেতুর সঙ্গে।

উল্লেখ্য যে,ময়মনসিংহ দেশের অষ্টম বিভাগীয় ও দেশের ১২-তম সিটি কর্পোরেশন।ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়তনের দেশের সপ্তম ও জনসংখ্যায় দেশের অষ্টম সর্বোচ্চ বড় মহানগর।ময়মনসিংহের শম্ভুগঞ্জ পাটগুদাম এলাকায় নির্মীত দুই লেনের একমাত্র ব্রীজটি দিয়ে শেরপর,জামালপুর,নেত্রকোনা,কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম এটি।যার ফলে চরম যানজটের মুখোমখি হতে হয় এই অঞ্চলের মানুষদের ।সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক গতিশীলতা বাড়বে।যাতায়াতের ক্ষেত্রে অন্তত ৮০ ভাগ যানজটমুক্ত হবে ময়মনসিংহ শহর এমনটাই আশা এতদ অঞ্চলের মানুষের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের উপড় নির্মীত হচ্ছে দেশের প্রথম আর্চ স্টিল সেতু।।

আপডেট সময় : 10:44:57 am, Sunday, 17 March 2024