Dhaka , Sunday, 12 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বাংলায় যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি পার্বত্য উৎসবের বৈচিত্র্যই আসল বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে গড়ব রংধনু জাতি: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মধুপুরে ৫ বছর বয়সী ফাতেমা নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিললো লাশ সাশ্রয়ী বাজার ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে আশ বাজারের ১৪তম আউটলেট উদ্বোধন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার   হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান : স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি, বিগত সময়ে শিক্ষাক্ষেত্রে নজর না দেয়ায় এইচএসসি পরীক্ষায় পাস করে কেউ বিশ্ববিদ্যালযে চান্স পাওয়ায় লটারী পদ্ধতি চাল করেছিল: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ৯ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় অন্তর চৌধুরী। সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির বড় সাফল্য: মাদকসহ ৩ পাচারকারী গ্রেপ্তার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত H.E. Dr. Abdulllah Zafer H. Bin Abiyah এঁর সৌজন্য সাক্ষাৎ নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে:- চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের রাজধানী কাঁপালো লালমনিরহাটের আসিফ: জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দেশসেরা রংপুর মেডিকেলে হার মানলেন সুমন: বোন ও চাচার হামলায় প্রাণ গেল তরুণের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান সাতকানিয়ার কৃতি সন্তান মোঃ ইছহাক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও। নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নুর আমিন নিহত, ৪ জন আহত

দখলকৃত কক্ষগুলোই বরাদ্দ চায় ইবি শিক্ষার্থীরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:26:28 am, Wednesday, 13 March 2024
  • 199 বার পড়া হয়েছে

দখলকৃত কক্ষগুলোই বরাদ্দ চায় ইবি শিক্ষার্থীরা।।

ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে-ইবি-ক্লাসরুম বরাদ্দের দাবিতে উপাচার্যের কার্যালয় অবরোধ করে আন্দোলনকারী ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ক্লাসরুম সংকট নিরসনের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের চলমান পরীক্ষা অব্যাহত রাখতে আপতত একটি শ্রেণিকক্ষও প্রদান করা হয়েছে। বুধবার -১৩ মার্চ-দুপুর ২টায় বিভাগটির শিক্ষক ও অনুষদীয় ডিনদের সাথে আলোচনা শেষে শিক্ষার্থীদের এ আশ্বাস দেওয়া হয়। এসময় দখলকৃত কক্ষগুলোতেই ক্লাসরুম বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন ও  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ বিভাগটির বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আপনাদের যে এত দুরবস্থা সেটা আমি বুঝতে পারিনি। এমাসের মধ্যেই ঠিকাদাররা আমাদের কাছে রুমগুলো বুঝিয়ে দেবে। ডিনদের দায়িত্বে আপনাদের রুমের একটা সুন্দর সমাধান হয়ে যাবে। আর আপনারা যে দাবি জানিয়েছেন সেটা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে জানিয়ে দিবো।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার ৬ বছর পেরিয়ে গেলেও বিভাগটির পাঁচটি ব্যাচের শিক্ষার্থীদের জন্য ক্লাসরুম বরাদ্দ রয়েছে মাত্র একটি। ফলে ক্লাসরুম সংকটে কাজ শেষ হওয়ার আগেই রবীন্দ্র নজরুল কলা ভবনে নির্মাণাধীন তিনটি কক্ষ তালা দিয়ে দখলে নিয়েছিলেন বিভাগটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ মার্চ) ভিজিল্যান্স টিমের সদস্যরা ওই কক্ষগুলো পরিদর্শনে যান। এসয় তারা কক্ষগুলো ছেড়ে দিতে বিভাগকে নির্দেশ দেয়। এতে ক্ষুব্ধ হয়ে দুপুরে উপাচার্যের কার্যালয় অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের আড়াই ঘন্টার মাথায় বিকেল সাড়ে চারটায় উপাচার্য বিষয়টি নিয়ে বসে আলোচনার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলায় যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

দখলকৃত কক্ষগুলোই বরাদ্দ চায় ইবি শিক্ষার্থীরা।।

আপডেট সময় : 11:26:28 am, Wednesday, 13 March 2024