Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

সুন্দরবনকে আমরাই প্রতিনিয়ত হত্যা করছি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:39:08 am, Saturday, 9 March 2024
  • 200 বার পড়া হয়েছে

সুন্দরবনকে আমরাই প্রতিনিয়ত হত্যা করছি।।

মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
সুন্দরবন নিয়ে আমাদের যে গর্ব, তা রক্ষা করতে হবে। সুন্দরবন রক্ষায় উদ্যোগ নিতে হবে। যেসব নদী ও খাল সুন্দরবনে প্রবেশ করেছে, সেগুলোর দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে খ্যাত এই বনে রয়েছে ঈর্ষণীয় জীববৈচিত্র্য। তাই সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, বিশ্বঐতিহ্যের অংশ।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের ঐতিহ্যের ও গর্বের এই সুন্দরবনকে আমরাই প্রতিনিয়ত হত্যা করছি। 
শনিবার -৯ই মার্চ-সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ধরিত্রী রক্ষায় আমরা-ধরা-ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এর আয়োজনে “সুন্দরবন সংরক্ষণে করনীয়” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, একদিকে জলবায়ু সংকটে লবণাক্ততা বৃদ্ধি, অন্যদিকে সুন্দরবনে মিষ্টি পানির প্রবাহ হ্রাস পেয়েছে। এর ফলে সুন্দরবনের পরিবেশগত পরিবর্তন লক্ষণীয়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা হুমকির মুখে রয়েছে সুন্দরবনসহ দেশের সব বনাঞ্চল। তাই সুন্দরবনসহ দেশের সব বনাঞ্চল রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে। সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল। যা কিনা বিশ্বের বিস্ময়াবলির ঐতিহ্যের একটি অংশ।
প্রাকৃতিক ও মানব সৃষ্ট নানা দুর্বিপাকে সুন্দরবন অস্তিত্ব বিপন্ন। সুন্দরবন বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় একটি সম্পদ। অর্থনীতিতে এর অবদান অপরিসীম। এই বন থাকার কারণে আজকে আমরা সৌভাগ্যবান। এটি যেহেতু রাষ্ট্রীয় একটি মহামূল্যবান সম্পদ, তাই এটি রক্ষার্থে রাষ্ট্রকে আরও সামনে এগিয়ে আসতে হবে।
সুন্দরবনকে বাঁচানোর জন্য এর গবেষণার পরিধি আরও বাড়াতে হবে। মিটিং ও সমাবেশের মাধ্যমে প্রান্তিক জনপদের মানুষের মধ্যে সুন্দরবনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরলেই শুধু হবে না। জাতীয় স্বার্থেই সুন্দরবন রক্ষার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। 
অবাধে গাছ চুরি হয়। নির্বিচারে বনের পরিবেশ দূষণ করা হয়। বর্জ্যের মধ্যে বিপুল পরিমাণ পলিথিন ও একবার ব্যবহারযোগ্য পস্নাস্টিকসামগ্রী থাকছে। জোয়ার-ভাটার পানিতে এসব বর্জ্য ভেসে চলে যাচ্ছে বিভিন্ন শাখা খাল, নদ ও সুন্দরবনে। এই বর্জ্য ফেলা রোধে স্থানীয় প্রশাসন কার্যকরী উদ্যোগ গ্রহন করতে হবে।
পশুর রিভার ওয়াটারকিপার্স পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ’র সঞ্চালনায় ও ধরিত্রী রক্ষায় আমরা-ধরা-এর সদস্য সচিব ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা -ভারপ্রাপ্ত-মো. হাবিবুর রহমান।
অন্যন্যের মধ্যে সুরমা রিভার ওয়াটার কিপার’র আব্দুল করিম কিম, রিভার বাংলা’র সম্পাদক ফয়সাল আহমেদ, জিউধরা ষ্টেষন কর্মকর্তা মো. আ. হান্নান প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

সুন্দরবনকে আমরাই প্রতিনিয়ত হত্যা করছি।।

আপডেট সময় : 11:39:08 am, Saturday, 9 March 2024