Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

পাবনার মেধাবী ছাত্র সঞ্জয় পঙ্গু হওয়ার পথে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:34:55 am, Thursday, 7 March 2024
  • 156 বার পড়া হয়েছে

পাবনার মেধাবী ছাত্র সঞ্জয় পঙ্গু হওয়ার পথে।।

পাবনা প্রতিনিধি।।
পাবনা এডওয়ার্ড কলেজের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী ও পাবনার উদীয়মান সংস্কৃতিক কর্মী সঞ্জয় কুমার দাস দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী। 
দ্রুত উন্নত চিকিৎসা না পেলে চিরতরে পঙ্গু হতে হবে এমনটাই বলছেন জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানের -নিটোর- চিকিৎসক। সঞ্জয়ের বাড়ি পাবনা শহরের রাধানগর মহল্লায়।
শয্যাশায়ী সঞ্জয় কুমার দাস বলেন, গত ২৩ এপ্রিল ২০২৩ তারিখে মোটরসাইকেল যোগে ঢাকা যাবার পথে ট্রাকের সাথে সংঘর্ষে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার ডান পা ভেঙে গুঁড়ো হয়ে যায় সেই সাথে গুরুতর আহত হন।
আহত অবস্থায় জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোর-হাসপাতালে নিয়ে গেলে সেখানে পর্যায়ক্রমে বেশ কয়েকবার পায়ে অস্ত্রোপচার করা হয়। কিন্তু অস্ত্রোপচার গুলো কার্যকর না হওয়ায় পায়ের তেমন কোন উন্নতি হয়নি। 
বাংলাদেশের ডাক্তার পরবর্তী মেজর অপারেশনের জন্য ইমারজেন্সি ভারতে রেফার্ড করেছেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে ভারতে এই অপারেশন করতে কমপক্ষে ১৫ লক্ষ টাকা প্রয়োজন। এমতাবস্থায় আমার পক্ষে ১৫ লক্ষ টাকা দিয়ে উন্নত চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। 
তাই চিকিৎসার অভাবে তীব্র ব্যথা ও অসহনীয় কষ্ট নিয়ে দীর্ঘদিন যাবৎ সঞ্জয় কুমার দাস বিছানায় পড়ে আছে। দেখার যেন কেউ নেই। সঞ্জয় কুমার দাস বলেন, “ আমি বাঁচতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, সুস্থ হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চাই।
সঞ্জয়ের বিষয়ে পাবনা জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান সৌমী জানান, সঞ্জয় কুমার দাস পাবনা জেলা শিল্পকলা একাডেমির একজন প্রতিভাবান শিক্ষার্থী। পাবনা সংস্কৃতি অঙ্গনের একজন নিবেদিত প্রাণ। 
সঞ্জয়কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি সমাজের বিত্তশালীসহ সকলের কাছে তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আহবান জানাচ্ছি।
সরকারি এডওয়ার্ড কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রওশন আক্তার বানু বলেন, সঞ্জয় কুমার দাস খুব ভালো ছেলে। 
সে আমাদের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের একজন মেধাবী শিক্ষার্থী। এই বয়সে তার শয্যাশায়ী হয়ে পড়ে থাকা খুবই দুঃখজনক। 
তাই সঞ্জয়কে দ্রুত উন্নত চিকিৎসা করিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি সমাজের বিত্তশালী সহ সকলের নিকট তার জন্য আর্থিক সহযোগিতার আহবান জানাচ্ছি।

যোগাযোগ ও আর্থিক সহযোগিতার জন্য সঞ্জয়ের পার্সোনাল একাউন্ট নম্বর। রূপালী ব্যাংক লিমিটেড আতাইকুলা বাজার শাখা, পাবনা সঞ্চয়ী হিসাব নং : 3913010008616 বিকাশ নং : 01721-980327 – ০১৭২১৯৮০৩২৭ -।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

পাবনার মেধাবী ছাত্র সঞ্জয় পঙ্গু হওয়ার পথে।।

আপডেট সময় : 04:34:55 am, Thursday, 7 March 2024