Dhaka , Monday, 13 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ ও শিশুর ওপর হামলার অভিযোগ, ঘরে আগুন গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল বাংলায় যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি পার্বত্য উৎসবের বৈচিত্র্যই আসল বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে গড়ব রংধনু জাতি: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মধুপুরে ৫ বছর বয়সী ফাতেমা নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিললো লাশ সাশ্রয়ী বাজার ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে আশ বাজারের ১৪তম আউটলেট উদ্বোধন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার   হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান : স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি, বিগত সময়ে শিক্ষাক্ষেত্রে নজর না দেয়ায় এইচএসসি পরীক্ষায় পাস করে কেউ বিশ্ববিদ্যালযে চান্স পাওয়ায় লটারী পদ্ধতি চাল করেছিল: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ৯ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় অন্তর চৌধুরী। সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির বড় সাফল্য: মাদকসহ ৩ পাচারকারী গ্রেপ্তার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত H.E. Dr. Abdulllah Zafer H. Bin Abiyah এঁর সৌজন্য সাক্ষাৎ নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে:- চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের রাজধানী কাঁপালো লালমনিরহাটের আসিফ: জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দেশসেরা রংপুর মেডিকেলে হার মানলেন সুমন: বোন ও চাচার হামলায় প্রাণ গেল তরুণের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পাইকগাছায় খাস জমি দখলমুক্ত: অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান সাতকানিয়ার কৃতি সন্তান মোঃ ইছহাক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইসরাইলি বোমা হামলায় লেবাননে নিহত বাংলাদেশী নারী দিপালীর পরিবারে শোকের মাতম- শোকার্ত পরিবারের পাশে ইউএনও। নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার

ভিক্ষায় চলে এতিম দুই ভাই-বোনের সংসার সাহায্য দিলেন ইউএনও।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:01:20 am, Wednesday, 6 March 2024
  • 187 বার পড়া হয়েছে

ভিক্ষায় চলে এতিম দুই ভাই-বোনের সংসার সাহায্য দিলেন ইউএনও।।

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠির কাঁঠালিয়ায় ভিক্ষায় চলে মা-বাবা হারানো এতিম দুই ভাই-বোনের সংসার। আর্থিক সাহায্য দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

খোঁজ নিয়ে জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার চেচঁরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেচঁরী গ্রামের জমাদ্দার হাট এলাকায় বসবাস করেন মৃত সেকান্দার আলীর দুই সন্তান। মেয়ে মানসিক প্রতিবন্ধী সালমা আক্তার-২০- ও ছেলে মাইনুল ইসলাম-১৮-। তাদের পিতা ১৫ বছর আগে মারা যায়। পিতা মারা যাওয়ার ঠিক ৩ বছরের মধ্যে মা মারা যায়। পিতা-মাতাকে হারিয়ে নিঃস্ব হয়ে যায় দুই ভাই-বোন। অর্থের অভাবে শিক্ষার জন্য যাওয়া হয়নি প্রাথমিক স্কুলেও। জীবন যুদ্ধে দু’মুঠো ভাত খেয়ে বেঁচে থাকার লড়াইয়ে ছোট থেকেই করতে হয়েছে ভিক্ষা। 

পিতা সেকান্দার আলীর জমিজমা না থাকায় নানা বাড়িতে ছোট্ট ভাঙ্গা খুপরি ঘরে বসবাস করে চলছে তাদের করুণ জীবন। মাইনুলের বোন সালমা মানসিক রুগী তাই তাকে বাড়িতে রেখে একাই বিভিন্ন রাস্তা ঘাট, হাট-বাজার, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে টাকা জোগাড় করে সংসার চালায় মাইনুল। বোন মানসিক রুগী থাকায় ভিক্ষার টাকায় নিত্যপণ্যের বাজার ক্রয় করে বাড়িতে এসে তারই রান্না করে বোনকে নিয়ে খেতে হয়৷ এযেন করুণ জীবন কাহিনী। তাদের দেখার এবং পাশে দাড়াবার কেউ নেই। 

তাদের কষ্টের কথা শুনে কাঁঠালিয়া উপজেলার স্থানীয় এক সংবাদকর্মী তার ফেসবুক একাউন্টে সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করে এই এতিম দুই ভাই বোনদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান। ফেসবুকে পোষ্ট দেখে সাহায্যের হাত বারিয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও- মো. নেছার উদ্দিন। তিনি তার কার্যালয়ে মাইনুল ইসলামের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন। ভবিষ্যতের কথা চিন্তা করে ভিক্ষা না করে কর্মকরে টাকা আয় করে সংসার চালাতে পারে সেই পরিকল্পনায় এতিম দুই ভাই বোনের সরকারি অনুদানে একটি দোকান ঘর তৈরি করে দেওয়াসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন। 

ইউএনওর কাছ থেকে নগদ টাকা পেয়ে খুঁশিতে মাইনুল ইসলাম বলেন, আমাদের খেয়ে বেঁচে থাকার জন্য ৫ হাজার টাকা দিয়েছে ইউএনও স্যার। এই টাকায় আমাদের অনেক দিন চলে যাবে। আর এইকয়দিনে কষ্ট করে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না। 

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও-মো. নেছার উদ্দিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেখতে পেয়ে বিষয়টি খুব খারাপ লাগলো। পোস্ট দাতারা সাথে যোগাযোগ করে এতিম মাইনুলকে নিয়ে অফিসে আসার কথা জানাই৷ অফিসে আসলে তার হাতে নগদ অর্থ তুলে দেই এবং ভিক্ষা না করে নিজে যাতে কর্মকরে খেতে পারে সেই উদ্যোগে একটি দোকান ঘর তৈরি করে দেওয়া সহ সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভিক্ষায় চলে এতিম দুই ভাই-বোনের সংসার সাহায্য দিলেন ইউএনও।।

আপডেট সময় : 11:01:20 am, Wednesday, 6 March 2024