Dhaka , Saturday, 15 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন আন্তর্জাতিক যুব দিবসে ScriptySphere-এর উদ্যোগে Youth Day 2026 অনুষ্ঠিত অস্ত্রোপচার শেষে ভক্তদের সুখবর দিলেন জুনিয়র এনটিআর রদ্রিকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাব লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত IMO ও EGMO পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে জামিনের পর বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা হেড লাইন: উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণে- ফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ও যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার চউকের ফলোআপ বৈঠকে হাসপাতালগুলোর পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ নগরীর অগ্রনী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব শাখার চার কোটি আটত্রিশ লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনায় জড়িত প্রতারক চক্রের মূল ২ হোতা গ্রেফতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে চুরি পলাশে ভূয়া সিভিল কোর্ট কমিশনার আটক জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধকরণে চসিক কমিটি গঠন নারায়ণগঞ্জে যানজট নিরসনে কঠোর পদক্ষেপ, চাষাড়া-পঞ্চবটি সড়ক সংস্কারের সিদ্ধান্ত চবিতে আরাফাত রহমান কোকো ও প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনের জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী ও মীর হেলাল উদ্দিনের জন্মদিনে চবি ছাত্রদলের দোয়া মাহফিল

কমলগঞ্জে সাম্মানিক ফেলোশিপ পাওয়ায় কবি এ কে শেরামকে গণসংবর্ধনা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:46:12 am, Friday, 1 March 2024
  • 125 বার পড়া হয়েছে

কমলগঞ্জে সাম্মানিক ফেলোশিপ পাওয়ায় কবি এ কে শেরামকে গণসংবর্ধনা।।

মো.সাইদুল ইসলাম 
মৌলভীবাজার-প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জে আদিবাসী গবেষণায় বিশেষ অবদানে স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৩ প্রাপ্তিতে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি এ কে শেরামকে গণসংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শাখা। 
শুক্রবার-১ মার্চ-দুপুর ১২টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কবি একে শেরামকে সম্মাননাপত্র, সম্মাননা স্মারক ও উত্তরীয় তুলে দেয়া হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বামসাস কমলগঞ্জ শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র এর সভাপতিত্বে ও কবি অয়েকপম অঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাষ্টের সভাপতি আব্দুস সামাদ, ইমা বাংলাদেশের চেয়ারম্যান অহৈবম রনজিৎ, দি ভানুবিল ড্রামা পার্টির ডিরেক্টর লৈচোম্বম রাজকুমার, আমেরিকা প্রবাসী কে ধৃত কুমার সিংহ, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল ইবুংহাল সিংহ শ্যামল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, হকটিয়ারখোলা মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা  শিক্ষক বৃন্দা রাণী সিনহা, সমাজকর্মী আওয়াংতাবম সমরেন্দ্র, মণিপুরী শাড়ির জনক রাধাবতি দেবী, সমাজকর্মী শাম কিশোর সিংহ, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, হৈরোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কনথৌজম শিল্পী, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য নীহার রঞ্জন শর্মা, কে এইস সমেন্দ্র, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, কমলগঞ্জ শাখার  সাধারণ সম্পাদক হামোম প্রবিত প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় আদিবাসী গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি কবিকে ‘সাম্মানিক ফেলোশিপ-২০২৩’ দেওয়া হয়।
এ কে শেরামের জন্ম ১৯৫৩ সালের ২৭ ফেব্রুয়ারি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গােবরখােলা গ্রামে। বাবা নবকিশাের সিংহ ও মাতা থাম্বাল দেবী। বাণিজ্য ও আইনে স্নাতক ডিগ্রিধারী এ কে শেরাম সােনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। বর্তমানে আদিবাসী গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত আছেন।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি সােনামনি মেমােরিয়াল অ্যাওয়ার্ড-সিলেট-১৯৯৪-শেকড়ের সন্ধানে অ্যাওয়ার্ড-সিলেট-১৯৯৯-য়েংখােম কমল মেমােরিয়াল অ্যাওয়ার্ড-শিলচর, ভারত-২০০৩-সাহিত্যভূষণ-আসাম মণিপুরী সাহিত্য পরিষদ-২০০৮-প্লাটিনাম জুবিলি বিশেষ সম্মান (মণিপুরী সাহিত্য পরিষদ ইম্ফাল, মণিপুর-২০১০-থিয়াম লৈরিকমচা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড-ইম্ফাল, মণিপুর-২০১১-হিজম ইরাবত মেমােরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড-ইম্ফাল, মণিপুর-২০১১-ধানসিঁড়ি সম্মাননা-ঢাকা-২০১২-লাভ করেন।
বাংলা একাডেমি ফেলোশিপ বিভিন্ন সময়ে বাংলাদেশ ও বিদেশি বিশিষ্ট ব্যক্তি পেয়ে থাকেন। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর সম্মানসূচক এ ফেলোশিপ দেওয়া হয়। ফেলোশিপপ্রাপ্তদের সম্মাননাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ

কমলগঞ্জে সাম্মানিক ফেলোশিপ পাওয়ায় কবি এ কে শেরামকে গণসংবর্ধনা।।

আপডেট সময় : 11:46:12 am, Friday, 1 March 2024