Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’

আদিবাসীদের সংস্কৃতি টিকিয়ে রাখতে হবে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:41:20 am, Wednesday, 28 February 2024
  • 210 বার পড়া হয়েছে

আদিবাসীদের সংস্কৃতি টিকিয়ে রাখতে হবে।।

মৌলভীবাজার-প্রতিনিধি।।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, আদিবাসীদের প্রথাগত অধিকার রয়েছে। জাতির পিতা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য দেশ স্বাধীন করেছেন। মহান মুক্তিযুদ্ধে আদিবাসীদেরও অবদান রয়েছে। আদিবাসীদের সংস্কৃতি টিকে না থাকলে তারা টিকবে না। দীর্ঘদিন থেকে তারা যেখানে বসবাস করছেন, সেখান থেকে তাদের উচ্ছেদ করাও যাবে না। মঙ্গলবার-২৭ ফেব্রুয়ারি-সন্ধ্যায় কুলাউড়ার ঝিমাই পুঞ্জি পরিদর্শনকালে তিনি এসব একথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদসহ সকল অতিথিদের ফুল ও তাদের ঐতিহ্যবাহি পান সুপারীর মালা দিয়ে বরণ করা হয়। পরে অতিথিদের সামনে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা নৃত্য পরিবেশন করে স্বাগত জানায়।
ঝিমাই পুঞ্জি সূত্রে জানা গেছে, এখানকার খাসিয়াদের ভূমি থেকে উচ্ছেদ, প্রাকৃতিক গাছ কেটে বন উজাড়, তাদের নামে মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করায় জাতীয় মানবাধিকার কমিশনে বিভিন্ন সময় তাদের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে কমিশনের চেয়ারম্যান মঙ্গলবার সরেজমিন ঝিমাই পুঞ্জি পরিদর্শনে আসেন। এসময় প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ তাঁর সাথে ছিলেন।
ড. কামাল উদ্দিন বলেন, কুলাউড়ার পুঞ্জি এলাকায় আদিবাসীরা নিবিড়ভাবে বসবাস করছেন। তাদের মধ্যে সম্প্রীতি ও আন্তরিকতা রয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, একটি জনগোষ্টি যেখানে দীর্ঘদিন থেকে বসবাস করছে সে স্থানটি কেন বারবার লিজ দেওয়া হচ্ছে। এখানকার গাছ কাটা নিয়ে সমস্যা হচ্ছে। এই গাছ কাটার মধ্যে লুকিয়ে রয়েছে এখানকার জনগোষ্টির জীবিকা। জীবন এবং জীবিকা দুটোই তাদের অধিকার। জীবিকা নষ্ট হলে জীবন থাকবে না।
তিনি বলেন, ইতোমধ্যে আমাদের কমিশনে ৩টি অভিযোগ দায়ের হয়েছে। এগুলো গভীরভাবে উপলব্দি করতেই এখানে আমাদের আসা। তিনি স্থানীয় প্রশাসন ও বাগান কর্তৃপক্ষের উদ্যেশ্যে বলেন, আমাদেরকে আরো রক্ষণশীল হয়ে কাজ করতে হবে; যেনো একটি গোষ্টির জীবন-জীবিকা নষ্ট না হয়।
পুঞ্জিবাসী লোকজন অভিযোগ করে বলেন, ঝিমাই পুঞ্জিতে খাসি জনগোষ্টির ৭২ পরিবারে অন্তত ৫শ’ মানুষের বসবাস। তারা প্রতিনিয়ত চা বাগান কর্তৃক গাছ কর্তন ও উচ্ছেদ আতঙ্কে আছেন। পুঞ্জির গাছগুলো কাটা হলে এখানকার আদিবাসী ও পরিবেশ হুমকির সম্মুখিন হবে। পুঞ্জির লোকজনের চলাচলের রাস্তায় চা বাগান কর্তৃপক্ষ সবসময় বাধা দেয়। বাগানের প্রধান গেইট থেকে পুঞ্জি পর্যন্ত অন্তত দেড় কিলোমিটার রাস্তা তাদের গাড়ী নিয়ে যাতায়াত করলেও খাসিয়াদের গাড়ী গেইটের ভেতর ঢুকতে দেওয়া হয়না।
২০১৫ সাল থেকে রাস্তা দাবী করে আসলেও অদ্যাবধি বাগান কর্তৃপক্ষ বন্ধ রেখেছেন। প্রসূতিসহ বয়োজেষ্ট ও জরুরী রোগী নিয়ে হাসপাতালে যেতে চাইলে প্রধান গেইটে তাদের গাড়ী আটকিয়ে রাখা হয়। এতে খাসিয়ারা যেমন বৈষ্যমের শিকার তেমনি রাস্তা বন্ধ রাখা মানবাধিকার লংঘনের শামিল। তাছাড়া পুরো ৭২ পরিবার এখনো বিদ্যুৎবিহীন রয়েছে। এতে করে ওই পুঞ্জির শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে। রয়েছে সুপেয় পানির সমস্যা। খাসিয়ারা তাদের জীবন জীবিকা ও প্রাকৃতিক বন ধ্বংস করার মত কোন পদক্ষেপ না নিতে কমিশনের চেয়ারম্যানের সহযোগিতা চান।
ড. কামাল উদ্দিন আহমেদ তাদের সমস্যার কথা মনযোগ সহকারে শুনেন এবং স্থায়ীভাবে সমাধানের উপর গুরত্বারোপ করেন।
আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের-কুবরাজ-সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে ও আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি অলিক মৃ’র পরিচালনায় আরো বক্তব্য দেন, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, সহকারি কমিশনার মেহেদি হাসান, ওসি-তদন্ত-কশৈন্য, রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন, ফাদার যোসেফ গোমেজ ওএমআই, আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের-কুবরাজ-সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, ঝিমাই পুঞ্জির হেডম্যান রানা সুরং ও চা বাগান ব্যবস্থাপক মনিরুজ্জামান প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর

আদিবাসীদের সংস্কৃতি টিকিয়ে রাখতে হবে।।

আপডেট সময় : 10:41:20 am, Wednesday, 28 February 2024