নুর মোহাম্মদ কক্সবাজার।।
কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসার শিক্ষার্থী অপহরণের ঘটনায় ওসমান গনি নামের একজন আসামী গ্রেফতার করেছে র্যাব-১৫’র সদস্যরা।
র্যাব-১৫’র সংবাদ মাধ্যমে জানান ৭ ফেব্রুয়ারী সকালে ওই মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের পর অপহৃতাকে উদ্ধারে র্যাব-১৫ এর নিকট আবেদন করেন।
২৬ ফেব্রুয়ারী র্যাব-১৫, সিপিএসসি, কক্সবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন সোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১নং আসামী ওসমান গণি-২৩-‘র হেফাজত হতে অপহৃতা ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেফতার ব্যক্তি কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ মারমেইড ক্যাফ এলাকার নুরুল হোছাইন’র পুত্র।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী র্যাব-১৫’র সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমসহ
কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ।

























