Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

কুপন বিক্রি করে উদ্বোধন হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:32:42 am, Tuesday, 27 February 2024
  • 318 বার পড়া হয়েছে

কুপন বিক্রি করে উদ্বোধন হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।।

নীলফামারী থেকে
সাদ্দাম আলী।।
১ নাম্বার পুরস্কার ১৬০ সিসির মটর সাইকেল, ২ নাম্বার  পুরস্কার মুঠোফোন, ১৫ নাম্বার  পুরস্কার এক জোড়া স্বর্ণের দুল টোকেনের সব শেষ  ৩১ নাম্বার  পুরস্কার ১০০ সিসির মটরসাইকেল। গত কয়েকদিন ধরে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৮টি গাড়িতে এমন ৩১টি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে বিক্রি হচ্ছে কুপন। ডিমলা উপজেলা ক্রীড়া সংস্থার নামে প্রতিটি কুপন ২০টাকা মূল্যে বিক্রি হচ্ছে নীলফামারী ও এর আশপাশের বিভিন্ন এলাকায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৫ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ২০২২ সালের ২৯ ডিসেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাহিদ হাসান রাসেল এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এরপর গত বৃহস্পতিবার-১৬ নভেম্বর ২০২৩-ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আগামী ১ মার্চ নারী ফুটবল ম্যাচের মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে স্টেডিয়ামটির মাঠ।
এ প্রসঙ্গে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের-ইউএনও-সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানিয়েছেন, সহকারী কমিশনার-ভূমি-ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার। কুপন বিক্রয়ের বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি।
আজ সোমবার-২৬ ফেব্রুয়ারী-সরেজমিনে দেখা গেছে, ইজিবাইকে প্রচার মাইক ব্যবহার করে নামি দামি সব ব্র্যান্ডের ৩১টি আকর্ষণীয় পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ উদ্বোধনের প্রচারণা চালাচ্ছে উপজেলা ক্রীড়া সংস্থা। প্রচারণায় চটকদার সব বিজ্ঞাপনে বাহারী কথামালায় ১৬০ ও ১০০ সিসি মটরসাইকেল, মুঠোফোন, স্বর্ণের গহনা, রাইস কুকার, প্রেসার কুকার, পানির ফিল্টারসহ বিভিন্ন ধরনের পুরস্কারের প্রলোভন দেখিয়ে ব্যাটারী চালিত ইজিবাইকে চলছে কুপন বিক্রি। প্রচারণা মাইকের এসব লোভনীয় কথামালার বিজ্ঞাপন শুনে কুপন কিনতে বিক্রেদের কাছে হুমড়ি খেয়ে পড়ছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষরা। কেউ কেউ এক বা একাধিক আবার অনেকেই ২০টাকা মূল্যের এসব কুপন  ১০টা, ২০টা ৪০টাও কিনছেন সাধারন মানুষ।
প্রচার মাইকের প্রচারণা থেকে জানা যায়, উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ডিমলার খেলার মাঠের উদ্বোধন উপলক্ষ্যে প্রীতি নারী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ১ মার্চ বিকেল তিনটায় ডিমলা উপজেলা নারী ফুটবল দল বনাম বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নীলফামারী নারী ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উদ্বোধন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক-মোঃ ফারুক-আল-মাসুদ, সভাপতিত্ব করবেন মোঃ নুর-ই-আলম সিদ্দিকী উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও-ডিমলা। সবাইকে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান।
কুপন বিক্রেতা মামুন জানান, উপজেলা ক্রীড়া সংস্থা আমাদের যেভাবে বলেছে আমরা সে অনুযায়ী কুপন বিক্রি করছি। আর এবিষয়ে আপনি ক্রীড়া সংস্থার উপজেলা সভাপতি ইউএনও স্যারের সাথে কথা বলুন। আর এটার মূলত মালিক হচ্ছে সাধারণ সম্পাদক, ইউএনও সাহেব। সবচেয়ে ভালো হবে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লুৎফর স্যারের সাথে কথা বলুন।  তিনি আপনাদের সাথে আগামীকালের মধ্যে সাক্ষাৎ করবেন।
আরেক কুপন বিক্রেতা মোঃ হায়দার আলী-২৩-জানান, সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ডিমলাসহ আশেপাশের উপজেলার বিভিন্ন স্থানে কুপন বিক্রি করে আমাদের ১৮টা প্রচার গাড়ী-১৬টা ইজিবাইক ও ২টা পিকআপ-। আমরা দিন হাজিরা চুক্তিতে এসব বিক্রি করছি। কেউ কেউ এসব কুপন কিনতে অনিহা প্রকাশ করলেও অনেকেই ১০টা, ২০টা ৪০টাও নেয়। মূলত গ্রাম পর্যায়ের মহিলারা বেশি করে এসব কুপন কিনছে। দৈনিক তিনশো থেকে চারশো পর্যন্ত কুপন বিক্রি করে প্রতিটি প্রচার গাড়ী।
কয়েকজন অভিভাবকের সাথে কথা হলে তাঁরা বলেন, একদিকে বিভিন্ন এলাকায় মাইকের উচ্চ শব্দ অন্যদিকে চলছে মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষা চলাকালীন অবস্থায় শুরু হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান। পরীক্ষার্থীদের জন্য বেশ অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভ্যান চালক ফরহাদ হোসেন-৪০-জানান, অনেক আশা নিয়ে ৫টা লটারি-কুপন-কেনেন। এতে তাঁর একশত টাকা ব্যয় হয়েছে। যদি একটা পুরস্কার পান তাহলে বেশ উপকৃত হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
জেলা আইনজীবী সমিতির সদস্য নূরুল আমীন-নান্নু-বলেন,  যেকোনো পরিক্ষা চলাকালীন অবস্থায় স্বাভাবিক ভাবেই প্রশাসন এসবের অনুমতি দেয় না। আর পরীক্ষা চলাকালীন সময়ে প্রশাসন কী করে এ কাজের অনুমোদন দেয়? উনারা এবিষয়ে একটু ভেবে সিদ্ধান্ত দিতে পারতো!
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমানকে র‌্যাফেল ড্র আয়োজনে অনুমতি নেওয়া হয়েছে কি না তা জানতে চাইলে, সাক্ষাতে আসেন, কথা হবে বলে ফোন কেটে দেন তিনি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-দেবাশীষ কুমার রায় বলেন, “ইউএনও মহোদয় আমাকে জানিয়েছেন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে একটা র‍্যাফেল ড্র থাকবে এবং নারী ফুটবলারদের সমন্বয়ে একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।” যতটুকু জানি এটা ডিসি স্যারের কাছে অনুমতি নিয়েছেন তবে ইউএনও মহোদয় ভালোভাবে বলতে পারবেন।
নীলফামারীর পুলিশ সুপার মোঃ গোলাম সবুর-পিপিএম-সেবা-জানান, কুপন বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না।
এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
পরে এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক-মোঃ ফারুক-আল-মাসুদ বলেন , ইউএনও অনুমতি নিয়েছেন কিনা আমার জানা নেই। ইউএনওর সাথে কথা না বলে আপনাকে কিছু বলতে পারছি না। আর যদি আপনারা মনে করেন রাষ্ট্রের জন্য অনেকে বেশি ক্ষতিকর কিছু করে ফেলেছে তাহলে টাকা ফেরৎ দেওয়া হবে। সেক্ষেত্রে যারা কুপন ক্রয় করেছেন তাদের নিজ দায়িত্বে যোগাযোগ
সাদ্দাম আলী

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

কুপন বিক্রি করে উদ্বোধন হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।।

আপডেট সময় : 05:32:42 am, Tuesday, 27 February 2024