
সুমন স্টাফ রিপোর্টার।।
নারায়নগঞ্জ রূপগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি ও ভোরের আকাশ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি সুশীল সরকারের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাংবাদিকরা।
শনিবার-২৪ ফেব্রুয়ারী-রাতে রূপগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে প্রয়াত সাংবাদিক সুশীল সরকারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট মীর আব্দুল আলীম ও ভারতের কথাসাহিত্যিক দিলীপ রায়সহ স্থানীয় সাংবাদিকরা।
এর আগে ১ মাস পূর্বে সুশীল সরকারের স্ত্রী শিখা রানী মৃত্যুবরণ করেন। তারপর থেকে অসুস্থ হয়ে পড়লে শনিবার সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

























