নুর মোহাম্মদ কক্সবাজার।।
স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে ডাক্তার নোবেল বড়ুয়াকে কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন পদে নিযুক্ত করা হয়েছে।
সিভিল সার্জনের দায়িত্ব গ্রহণের আগে তিনি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বে ছিলেন।
তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বাসিন্দা।

























