Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন দুর্গাপুরে ৩ ধর্মের প্রতিনিধি উদ্বোধন করলেন খালখনন কর্মসূচি পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছাত্রদল নেতার মৃত্যু মনোনয়ন না পেয়েও থেমে নেই—নেতৃত্বের পথে নতুন লক্ষ্য, মেয়র নির্বাচনে চোখ আদিতমারীতে র‍্যাবের ঝটিকা অভিযান: বেগুন ক্ষেতের মাটির নিচে মিলল ২০০ বোতল মাদক পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই, এএসআই সামিউল ইসলামের মানবিক সহায়তা রূপগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে ভাঙচুর ও বিধবার ৭দোকানে তালা

ঠাকুরগাঁওয়ে এনপিপির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 12:38:40 am, Tuesday, 20 July 2021
  • 204 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে এনপিপির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো:সোহেল রানা,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ।।

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুলাই) বেলা ১১ টায় মরণব্যধি করোনাভাইরাসকে গুরুত্ব সামাজিক দূরত্ব মেনে এনপিপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক মো: রাশেদ আলম।

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলার সভাপতি শাফি আল আসাদ।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র সদর উপজেলার সভাপতি মো: রাজিউর ইসলাম রাজু।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, মো: রবু মো: শাহীন, মো: দবিরুল ইসলাম, কনক রায়সহ বিভিন্ন স্তরের নেতৃবিন্দ।

আলোচনা সভায় এনপিপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলার সভাপতি শাফি আল আসাদ বলেন, বাংলাদেশের গনতন্ত্র বর্তমানে প্রজাতন্ত্রের মালিক সাধারণ নাগরিকেরা সোনার বাংলা গড়ার অংশগ্রহণে অনীহায় ভুগছে। ভোট দিতে আমাদের অনাগ্রহ প্রতিবাদে আমরা অনুপস্থিত। এমনকি সাধুবাদ জানাতেও আমাদের জড়তা। আমাদের এই মৌনতায় ঘুষ, দুর্নীতি, ভেজাল, মাদক, বেপোরোয়া সড়কসহ সব ঘাতকই আজ দানব রুপে মূর্তিমান। যদিও এ কথা সকলেরই বোধগম্য যে, দমন, নির্যাতন এবং জীবনের যাতাকলে পিষ্ট হয়ে আমরা ভুলতে বসেছি। আমরাই রাষ্ট্রের প্রকৃত মালিক। তবুও একদিন জীবনের প্রয়োজনে জীবনকেই বাজী রেখে মৌনতা ভাঙতে হয় আর তার জন্য প্রয়োজন হয় বিশ্বস্ত সঠিক ও দূরদর্শী ও বিশ্বস্ত নেতৃত্বের।

তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের জাতীয় জীবনের প্রধানতম অর্জন ও প্রেরণা। নাগরিক সমধিকার চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা অসাম্প্রদায়িকতা এবং শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের মহান মুক্তিযদ্ধের চেতনা। যা অগ্রসর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবসময়ই প্রাসঙ্গিক। আইনের শাসন ও বিজ্ঞান মস্কতার পৃষ্ঠপোষকতা প্রসারের পাশাপাশি সামাজিক অনাচার রোধে ধর্মীয় মূল্যবোধের রয়েছে বিকল্পহীন আবেদন। এনপিপি তাই আধুনিক গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনা জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার সংগ্রামে নিবেদিত যা আমাদের মৌনতা ভঙ্গের চেতনা এবং সে লক্ষ্যে সাংগঠনিক গণতান্ত্রিকতার মধ্যে দিয়ে ক্রমবিকাশমান এনপিপিই হলো দেশবাসীর বিশ্বস্ত নেতৃত্ব। সুতরাং বিশ্বস্ত নেতৃত্ব বিকশিত করতে এনপিপিকে আরো শক্তিশালী করুন। ঐক্যের ডাক, সোনার বাংলা বিনির্মাণের ডাক মুক্তিযুদ্ধের চেতনা জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহব্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে করোনায় মৃত ও আক্রান্তদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে এনপিপির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 12:38:40 am, Tuesday, 20 July 2021