Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

ভোলার মেঘনায় ফের সিসি ব্লক ধস – আতঙ্কে স্থানীয় এলাকাবাসী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:51:39 pm, Sunday, 17 September 2023
  • 237 বার পড়া হয়েছে

ভোলার মেঘনায় ফের সিসি ব্লক ধস - আতঙ্কে স্থানীয় এলাকাবাসী।।

স্টাফ রিপোর্টার

ভোলা।।

মেঘনায় পুনরায় শুরু হয়েছে সিসি ব্লকের ধস, ভয় এবং আতঙ্কে স্থানীয় এলাকাবাসী। উজান থেকে আসা মেঘনা নদীর পানির তীব্র চাপে ভোলায় ইলিশা লঞ্চঘাট এলাকার তীর সংরক্ষণ সিসি ব্লক বাঁধের আরেকটি পয়েন্টে ধস দেখা দিয়েছে। এতে করে হুমকির মুখে পরেছেন ভোলা শহর রক্ষা বাঁধসহ তিনটি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। এদিকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করে ধস প্রতিরোধ করা চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, গেল কয়েক দিন আগে উজান থেকে আসা মেঘনা নদীর তীব্র পানির চাপে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের তালতলি লঞ্চঘাট এলাকার দুইটি পয়েন্টে তীর সংরক্ষণ সিসি ব্লকের ৭০ মিটার ধস দেখা দেয়। ১৪ সেপ্টেম্বর নতুন করে আরেকটি পয়েন্টে ১০ মিটার সিসি ব্লক বাঁধের ধস দেখা দিয়েছে। তিনটি পয়েন্টে মোট ৮০ মিটার মেঘনা নদীর তীর সংরক্ষণ সিসি ব্লকের ধসের কারণে হুমকির মুখে পড়েছে ইলিশার শহর রক্ষা বাঁধ, তিনটি লঞ্চঘাট, দুইটি ফেরিঘাটসহ তিন ইউনিয়নের ফসলি জমি, বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা।

পূর্ব ইলিশা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মো. মোর্শেদ আলম নোমান ও মো. মিজানুর রহমান বলেন, কয়েক দিন আগে ইলিশা তালতলি লঞ্চঘাট এলাকায় দুইটি পয়েন্টে সিসি ব্লক বাঁধ ধসে পড়েছে। বুধবার ইলিশা লঞ্চঘাট এলাকায় আরেকটি পয়েন্টে ধস শুরু হয়েছে। এভাবে যদি ব্লক বাঁধ ধসে যায় তাহলে আমাদের ইলিশসহ কাচিয়া ও রাজাপুর ইউনিয়নে অনেক বতসঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পরবে।

মো. নান্নু পাটোয়ারী জানান, তিনি মেঘনা নদীর বাঁধ ভাঙনের ফলে নিজের বসতঘর, ফসলি জমি হারিয়েছেন। এখন কয়েক বছর ধরে পরিবারের সবাইকে নিয়ে ইলিশা লঞ্চঘাট এলাকায় মেয়ে জামাইর বাড়িতে আশ্রয় নিয়েছেন। যদি জামাইর বাড়িও ভাঙনের শিকার হয় তাহলে তাকে স্ত্রী-সন্তানকে নিয়ে রাস্তায় আশ্রয় নিতে হবে।

মো. রিয়াজ জানান, ব্লক বাঁধ ধসে যাওয়ায় আমার একটি দোকান ভেঙে গেছে। এখন ব্যবসা করতে পারছি না। আমার দাবি ধসে যাওয়া ব্লক বাঁধে দ্রুত কাজ করে যেন ধস বন্ধ করা হয়।

ইলিশা বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন বলেন, ভোলার ইলিশা মেঘনা নদীর পয়েন্টে অসংখ্য ডুবো চরের কারণে উজান থেকে আসা পানির অতি স্রোতে ইলিশার তিনটি পয়েন্টে ধস দেখা দিয়েছে। এটি যদি দ্রুত বন্ধ না করা হয় তাহলে হুমকির মুখে পড়বে ইলিশাসহ আরও দুইটি ইউনিয়ন। আমি সরকারের কাছে আবেদন করছি অতি দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া স্থান সংস্কার করে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ এবং ইলিশা পয়েন্টের মেঘনা নদীর ড্রেজিংয়ের ব্যবস্থার করে এ সমস্যা সমাধান করার জন্য।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো ডিভিশন-১) নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, আগে দুইটি পয়েন্টে ৭০ মিটার ধস হয়। সর্বশেষ আবার আরেকটি পয়েন্টে ১০ মিটার ধসে যায়। আমরা ধস প্রতিরোধে ৫৪ লাখ টাকা ব্যায়ে ১২ হাজার জিও ব্যাগ ফেলে তিনটি পয়েন্টের ধস প্রতিরোধে কাজ করছি। আগের বরাদ্দ দিয়ে ধস প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে যদি এটিতে প্রতিরোধ করা না যায় তাহলে বরাদ্দ বাড়িয়ে জিও ব্যাগ বাড়ানো হবে।

এদিকে ২০১৭-২১ সাল পর্যন্ত একটি প্রকল্পের মাধ্যমে ৩৩৫ কোটি টাকা ব্যায়ে ভোলার পূর্ব ইলিশার সাজি কান্দি থেকে রাজাপুরের জোর খাল পর্যন্ত চার কিলোমিটার নদীর তীর সংরক্ষণ ও সাড়ে তিন কিলোমিটার সিসি ব্লক দ্বারা বাঁধ সংরক্ষণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

ভোলার মেঘনায় ফের সিসি ব্লক ধস – আতঙ্কে স্থানীয় এলাকাবাসী।।

আপডেট সময় : 05:51:39 pm, Sunday, 17 September 2023