Dhaka , Saturday, 14 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালক সোহাগের লাশ বালুর নিচ থেকে উদ্ধার। নেত্রকোণা ১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হলেন ব্যারিস্টার কায়সার কামাল গাজীপুরে বিএনপি ৪ টি , জামায়াত ১ টি আসনে বিজয় গণভোটে ‘হ্যাঁ’-এর জয়, PR পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পথে দেশ; সংসদে আসতে পারেন নাসিরউদ্দীন পাটোয়ারী পাইকগাছায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন পাইকগাছা-কয়রায় দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয় পাইকগাছায় বিএনপি–জামায়াতের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় নির্বাচনী টহল জোরদার; বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো হাটহাজারী-বায়েজিদই আমার ঘর, এলাকাবাসীই আমার পরিবার :- মীর হেলাল। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন বিএনপির বিজয়ে পেশাজীবি পরিষদের অভিনন্দন চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করাই হবে প্রথম অগ্রাধিকার:- ডা. শাহাদাত ফতুল্লার সস্তাপুরে গ্যাস বিস্ফোরণ: নরসুন্দরসহ ৫ পথচারী অগ্নিদগ্ধ আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার ঈদগাঁও বাজারে ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি মালিক পক্ষের: লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার লালমনিরহাটে ধানের শীষের জয়জয়কার: নেপথ্যে দুলুর একক রাজনৈতিক ক্যারিশমা নরসিংদীতে ৫টি আসনেই বিএনপির বিজয় ঢাকা-১১ আসনে ২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী নাহিদ ইসলাম রূপগঞ্জে বিএনপির মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বেসরকারিভাবে নির্বাচিত সীমান্তে ১৫ বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন জেলা প্রশাসক, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসারে’র ভোট কেন্দ্র পরিদর্শন সিলেটের ১৯ আসনের বেসরকারি ফল: ১৮টিতে বিএনপি, একটিতে মজলিসের জয় মৌলভীবাজার-৩ আসনে বিএনপির এম নাসের রহমান বেসরকারিভাবে বিজয়ী নোয়াখালী-৩ আসনে ধানের শীষের জয়, বরকত উল্লাহ বুলু বিজয়ী ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪ হাতিয়াতে হামলায় সাংবাদিকসহ আহত ৩০ রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৬১নং কেন্দ্রে দু’পক্ষের মধ্যে মারামারি।

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে আরও ১৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:34:16 pm, Tuesday, 8 August 2023
  • 248 বার পড়া হয়েছে

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে আরও ১৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীর দখল করে গড়ে উঠা আরও ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে টিনশেড ঘর, ড্রেজারের পাইপসহ সর্বমোট ১৭ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া শীতলক্ষ্যা নদীতে বালু ফেলে ভরাট করে পাথর ও বালু ব্যবসা করার অভিযোগে কয়েকজন বালু ও পাথর ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ-পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুইদিনে কয়েকটি কারখানার নদী দখলকৃত স্থাপনাসহ মোট ৪২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া কয়েকজন বালু ও পাথর ব্যবসায়িকে জরিমানা এবং জব্দকৃত বালু ও ইট নিলামে বিক্রি করা হয়েছে। গত দুইদিনে শীতলক্ষ্যার তীরের প্রায় ৩ কিলোমিটার জমি দখলমুক্ত করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নদী রক্ষায় সীমানা পিলার, ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। সীমানা পিলারের ভেতরে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেসব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। হাইকোর্টের নির্দেশে নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালক সোহাগের লাশ বালুর নিচ থেকে উদ্ধার।

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে আরও ১৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : 04:34:16 pm, Tuesday, 8 August 2023