Dhaka , Thursday, 21 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান পেশাজীবি পরিষদের নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্বার রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত সিন্ডিকেটের কবলে লালমনিরহাটের তামাক বাজার: ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা, তামাক চাষী সমিতির তীব্র প্রতিবাদ জনপ্রিয় নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জেন-জি লালমনিরহাটের তীব্র নিন্দা মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা মধুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন পাইকগাছায় ৬২ অস্বচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ রূপগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা গাজীপুরে আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে আরও ১৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:34:16 pm, Tuesday, 8 August 2023
  • 283 বার পড়া হয়েছে

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে আরও ১৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীর দখল করে গড়ে উঠা আরও ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে টিনশেড ঘর, ড্রেজারের পাইপসহ সর্বমোট ১৭ টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া শীতলক্ষ্যা নদীতে বালু ফেলে ভরাট করে পাথর ও বালু ব্যবসা করার অভিযোগে কয়েকজন বালু ও পাথর ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ-পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুইদিনে কয়েকটি কারখানার নদী দখলকৃত স্থাপনাসহ মোট ৪২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া কয়েকজন বালু ও পাথর ব্যবসায়িকে জরিমানা এবং জব্দকৃত বালু ও ইট নিলামে বিক্রি করা হয়েছে। গত দুইদিনে শীতলক্ষ্যার তীরের প্রায় ৩ কিলোমিটার জমি দখলমুক্ত করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, নদী রক্ষায় সীমানা পিলার, ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। সীমানা পিলারের ভেতরে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেসব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। হাইকোর্টের নির্দেশে নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে আরও ১৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : 04:34:16 pm, Tuesday, 8 August 2023