Dhaka , Saturday, 13 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

গাজীপুরে প্রধানমন্ত্রীর উপহার ” বীর নিবাস ” পেলেন ৩৮ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:56:42 pm, Thursday, 16 February 2023
  • 208 বার পড়া হয়েছে

গাজীপুরে প্রধানমন্ত্রীর উপহার " বীর নিবাস " পেলেন ৩৮ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’পেলেন গাজীপুরের ৩৮ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা। গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে বীর নিবাসের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বীর নিবাসের চাবি হস্তান্তর উপলক্ষে বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি। উক্ত অনুষ্ঠানে গাজীপুর, নড়াইল, মাদারীপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা ভার্চুয়ালি সংযুক্ত ছিল। দুপুর ১২টায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে গাজীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের হাতে বীর নিবাসের প্রতীকী চাবি তুলে দেন গাজীপুর জেলা প্রশাসক মো. আনিসুর রহমান।

গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সামছুন্নাহার ভূঁইয়া ও রুমানা আলী তুসী, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
এছাড়া পুলিশ সুপার কাজী শফিকুল আলম, উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুতমিশ, গাজীপুর জেলার উর্ধতন কর্মকর্তাগণ , রাজনীতিবিদ ও বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

জাতীয় পতাকার রঙ লাল- সবুজে করা ” বীর নিবাসে” ৩৩ ফুট দৈর্ঘ্য ও ২২ ফুট প্রস্থের প্রতিটি পাকা ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। এতে রয়েছে দুটি শয়নকক্ষ, একটি বসার ঘর, একটি রান্নাঘর এবং করিডোর। এছাড়া রান্নাঘরের পাশে একটি সিমেন্টের উঠান, একটি নলকূপ, বাথরুম এবং গবাদিপশু ও হাঁস- মুরগির শেড রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

গাজীপুরে প্রধানমন্ত্রীর উপহার ” বীর নিবাস ” পেলেন ৩৮ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা

আপডেট সময় : 04:56:42 pm, Thursday, 16 February 2023