Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে তোলা হচ্ছে পৌর টোল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:14:06 pm, Friday, 20 January 2023
  • 239 বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে তোলা হচ্ছে পৌর টোল

মোঃ সৌরভ হোসাইন (সবুজ)

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন যানবাহন থেকে জোড়পূর্বক পৌর টোল আদায় করা হচ্ছে। কোন যানবাহন চালক এই টোল না দিলে তার উপর চালানো হচ্ছে নিযার্তন। প্রকাশ্য দীর্ঘদিন ধরে এমন কর্মকান্ড চললেও বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এ নিয়ে যানবাহন চালক ও মালিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
তাড়াশ পৌর শহরে যে কোন ধরনের যানবাহন প্রবেশ করলেই প্রতিদিন দিতে হচ্ছে পৌর টোলের নামে চাঁদা। ভ্যান,রিক্সা থেকে শুরু করে কোন যানবাহনই চাঁদা না দিয়ে পৌর শহরে প্রবেশ এবং বের হতে পারছে না। যানবাহন ভেদে ১০ টাকা থেকে বিভিন্ন অঙ্কে এ চাঁদা তোলা হচ্ছে। পৌরসভা এলাকায় অন্তত ৪টি পয়েন্ট থেকে এভাবে লোকদিয়ে যানবাহন থেকে পৌর টোলের নামে টোকেন দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। আদিবা মৎস্য খামার নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পৌরসভা থেকে টেন্ডার নিয়ে বিভিন্ন স্পট থেকে এই চাঁদা আদায় করছে।
গত বছর ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো.আব্দুর রহমান ১২৬৬ নং স্মরকে সকল সিটি কপোর্রেশন এবং পৌরসভার মেয়রদের টার্মিনাল ব্যতিত কোন সকড় মহাসড়ক থেকে টোল আদায় না করার জন্য বিজ্ঞপ্তি জারি করেন। মাননীয় হাইকোর্টে বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ৪৬৪০/২০২২ এর গত ২১-০৪-২০২২ খ্রিঃ তারিখের আদেশর আলোকে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু তাড়াশ পৌরশহরে তা অমান্য করে প্রতিদিন সকল ধরনের যানবাহন থেকে পৌর টোলের নামে টোকেন দিয়ে বিভিন্ন অংকের চাঁদা আদায় করা হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন প্রকাশ্য যানবাহন থেকে টোকেন দিয়ে চাঁদা আদায় করছে। চাঁদার টাকা না দিলেই যানবাহন চালকদের মারধর সহ লাঞ্ছিত করছে প্রতিনিয়িত। তাড়াশের বিভিন্ন যানবাহন চালকদের সাথে এ নিয়ে কথা হলে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান,আমরা কষ্ট করে যানবাহন চালিয়ে আয় করি। আর তারা আমাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। ইনকাম হোক বা না হোক তাদের চাঁদা দেয়া বাধ্যতামূলক। তাড়াশ সিএনজি অটোরিক্সা গ্যারেজের চেইন মাষ্টার হাবিবুর রহমান তুফান জানান,তাড়াশে দেড় শতাধিক সিএনজি অটোরিক্সা রয়েছে। প্রতিদিন তাদের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করা হয়। বাইরের সিএনজি অটোরিক্সা আসলে তাদের থেকে ২০ টাকা করে আদায় করা হয়।
তাড়াশ পৌর এলাকার বিভিন্ন স্পট থেকে টোল আদায়ের কথা স্বীকার করে আদিবা মৎস্য খামারের মালিক মাসুদ রানা জানান,আমি পৌরসভা থেকে প্রায় ৭০ লাখ টাকায় এক বছরের জন্য টেন্ডার প্রক্রিয়ায় ঠিকাদার নিয়োজিত হয়েছি। পৌরসভার আমাকে নিষেধাজ্ঞার বিষয়ে কিছুই বলেনি। তাই নিয়ম অনূযার্য়ী টোল আদায় করে যাচ্ছি।
তাড়াশ পৌরসভার প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকতা মো.মেসবাউল করিম তার কাযার্লয়ে গিয়ে নিষেধাজ্ঞার পর কেন পৌর এলাকায় যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে প্রশ্ন করা হলে তিনি তাৎক্ষনিক পৌর নিবার্হী কর্মকতাকে চাঁদা তোলা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন। তবে পৌর নিবার্হী কর্মকতা তা পালন না করে চলতি বছর পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো.মাহবুবর রহমানের দৃষ্টি আকর্শন করা হলে তিনি জানান,খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তাড়াশের বিভিন্ন যানবাহন চালক ও মালিকরা দ্রুত পৌর টোলের নামে চাঁদাবাজী বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা

সিরাজগঞ্জে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে তোলা হচ্ছে পৌর টোল

আপডেট সময় : 07:14:06 pm, Friday, 20 January 2023