Dhaka , Monday, 11 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটে বেকারত্ব মোচনের মহোৎসব: ১০০০ কর্মসংস্থানের হাতছানি নিয়ে প্রাণ-আরএফএল ভুট্টাক্ষেতে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় র‍্যাবের বড় সাফল্য: প্রধান সহযোগী রকিবুল আটক নগরবাসীর সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি: মেয়র ডা. শাহাদাত হোসেন বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ ওয়ারেন্টভুক্ত পলাতক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার ভাড়াটিয়া কর্তৃক নারী বাড়িওয়ালী লাঞ্চিত, শ্লীতাহানীর চেষ্টার অভিযোগ স্বর্ণপদক অর্জনের পর আন্তর্জাতিক মঞ্চে “DEMON 71” টিম, মালয়েশিয়ায় অংশ নিতে যাচ্ছে জাতীয় বিজয়ী দল পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫

শরীয়তপুরের নতুন জেলা প্রশাসক হলেন তাহসিনা বেগম

দৈনিক আজকের বাংলা ডেস্ক:

শরীয়তপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

গত ২১ জুন শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর কারণে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। এর ফলে ডিসি পদটি শূন্য থাকায় সেখানে রুটিন দায়িত্ব পালন করছিলেন অন্য একজন কর্মকর্তা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ জেলা প্রশাসকের দায়িত্বে বেশ কিছুদিনের মধ্যে রদবদল হতে পারে। বিশেষ করে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সময় এই পদে ব্যাপক পরিবর্তন আসবে। এই জন্য বর্তমানে যোগ্য কর্মকর্তাদের বাছাই (ফিট লিস্ট) চলছে। ২১ জন যুগ্ম সচিব পদোন্নতি পাওয়া ডিসিকে প্রত্যাহার করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাছাই শেষ হলে তাদের বদলি করা হবে, যা সম্ভবত এই মাসের মধ্যেই হবে।

সংশ্লিষ্টরা বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ‘যোগ্য’ কর্মকর্তাদের নিয়োগ দিতে কাজ চলছে। বিশেষত ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কিছু কর্মকর্তা ডিসি পদে নিয়োগের পরিকল্পনা চলছে। ২১ জুন ২৮তম ব্যাচের বেশ কিছু কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

বর্তমানে ২৪তম, ২৫তম ও ২৭তম বিসিএসের কর্মকর্তারা জেলা প্রশাসক পদে আছেন। এদের মধ্যে ২৪ ও ২৫তম ব্যাচের কর্মকর্তারা ২০০১-২০০৬ সালের বিএনপি সরকার আমলে চাকরিতে যোগ দিয়েছিলেন। আর ২৭তম ব্যাচের কর্মকর্তারা ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিতে নিয়োগ পেয়েছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বেকারত্ব মোচনের মহোৎসব: ১০০০ কর্মসংস্থানের হাতছানি নিয়ে প্রাণ-আরএফএল

শরীয়তপুরের নতুন জেলা প্রশাসক হলেন তাহসিনা বেগম

আপডেট সময় : 06:55:27 pm, Monday, 7 July 2025