Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

গাজীপুরে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে। গাজীপুর   মহানগরীর কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, রংপুর মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) ও
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। তারা দেউলিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো ও স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়তো।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে গাজীপুর মহানগীর কোনাবাড়ি এলাকায় পুকুরে গোসল করতে নামে ওই দুই কিশোর। গোসলের একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়৷ বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ও পুলিশ গিয়ে বেলা ১১টার পর তাদের দুজনের মরদেহ উদ্ধার করে৷
কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
অপরদিকে গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে আপন হাসান (১৩) নামে এক কিশোরের  মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে, দুপুর ১২টার দিকে নদীতে নামার পর নিখোঁজ হয় সে। মারা যাওয়া আপন উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল নিয়ে কালীগঞ্জের শাহ সিমেন্ট ঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় আপন। একপর্যায়ে ভেসে যাওয়া ফুটবল আনতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা তার বন্ধুরা বিষয়টি জানালে স্থানীয়রা আপনকে নদীতে খুঁজতে শুরু করেন। পরে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল এসে বিকেল ৪টার দিকে আপনের মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক সুরতহাল শেষে আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু

আপডেট সময় : 02:43:48 pm, Monday, 7 July 2025