Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
 সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্

টেকনাফে বিপুল ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:58:08 pm, Thursday, 29 December 2022
  • 154 বার পড়া হয়েছে

টেকনাফে বিপুল ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।

টেকনাফে ১ লক্ষ ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩ জন মাদক কারবারিকে। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে এই অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-১৫, কক্সবাজার’র সিপিসি-২ হোয়াইক্যং ও সিপিসি-১ টেকনাফের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের পানছড়িপাড়ার মুহাম্মদ ইলিয়াসের বাড়িতে অভিযান চালায়। এসময় তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। এরা হলেন- সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পানছড়িপাড়ার মৃত মুহাম্মদ ফকির ও সেবন বাহারের পুত্র মুহাম্মদ ইলিয়াস (৫০), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম ডিগলিয়ার মুহাম্মদ জয়নাল ও খতিজা বেগমের পুত্র মুহাম্মদ হারুন (২২) এবং একই উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যম পাইন্যাশিয়া গ্রামের নুরুল হক ও মসুদা বেগমের পুত্র খাইরুল আমিন (৩৫)। এছাড়া আরো তিনজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, অভিযানে গ্রেপ্তারকৃত ইলিয়াসের বাড়ির মাটির ভেতর থেকে ১ লক্ষ ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এবং গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

 সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

টেকনাফে বিপুল ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : 07:58:08 pm, Thursday, 29 December 2022